২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারির এশিয়ান কাপ জুনে হওয়া উচিত, মনে করেন জাপানের তাকেহিরো

জানুয়ারিতে এশিয়ান কাপের আয়োজন খেলোয়াড়দের জন্য ভালো নয় বলে মনে করেন জাপানের এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 04:44 PM

Updated : 03 Jan 2024, 09:36 PM

কয়েক দিন পর মাঠে গড়াবে এশিয়ান কাপের এবারের আসর। তবে এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসর বছরের শুরুতে আয়োজন করা উচিত নয় বলে মনে করেন তাকেহিরো তোমিইয়াসু। জাপানের এই ডিফেন্ডার মনে করেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জুন মাসে হওয়া উচিত। 

ধ্যপ্রাচ্যের দেশ কাতারে ১২ জানুয়ারি শুরু হয়ে এবারের এশিয়ান কাপ ১০ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন জাপান ‘ডি’ গ্রুপে আছে। গ্রুপের বাকি তিন দল ইন্দোনেশিয়া, ইরাক ও ভিয়েতনাম। 

মধ্যপ্রচ্যের দেশগুলোর আয়োজক হওয়ারে সুযোগ পাওয়ায় এবং গ্রীষ্মকালে সেখানকার তাপমাত্র ৫০ ডিগ্রি সেলসিয়াস হওয়ার কারণে এশিয়ান কাপের গত তিনটি আসরে অনুষ্ঠিত হয়েছি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে। 

কিন্তু ইউরোপিয়ান ফুটবলেও ব্যস্ত সময় থাকে জানুয়ারিতে। জাপান যদি এবারের এশিয়ান কাপের ফাইনালে ওঠে, তাহলে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে চারটিসহ সব মিলিয়ে ছয় ম্যাচ খেলতে পারবেন না তাকেহিরো। 

এসব কারণে জানুয়ারিতে এশিয়ান কাপ আয়োজন ফুটবলারদের জন্য ভালো নয় বলে মনে করেন তাকেহিরো। তবে এশিয়ান কাপ জয়ের জন্যই কাতারে ঝাঁপাবেন, জানালেন সেটাও। 

“আমি চাই এশিয়ান কাপ জুনে খেলা হোক, ঠিক ইউরো চ্যাম্পিয়নশিপের মতো। আমি জানি না, কেন জানুয়ারিতে এশিয়ান কাপ খেলি আমরা- কেবল এশিয়ান কাপ নয়, আফ্রিকান নেশন্স কাপও এই সময়ে হয়। এটা ফুটবলারদের জন্য ভালো নয়, কিন্তু এগুলো এমনই এবং আমি সত্যিই চেষ্টা করব শিরোপা নিয়ে ফেরার।”