২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ কিন্তু গর্বিত সাবেইয়া

শিরোপার খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হলো আর্জেন্টিনাকে। চ্যাম্পিয়ন না হতে পেরে হতাশ কোচ আলেহান্দ্রো সাবেইয়া। তবে মারাকানায় অসাধারণ একটা ম্যাচ খেলায় শিষ্যদের নিয়ে গর্বিতও তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 05:51 AM

Updated : 13 Oct 2022, 12:21 PM

ম্যাচ শেষে সাবেইয়া বলেন, “টুর্নামেন্ট জিততে না পারায় আমার খারাপ লাগছে কিন্তু দলকে নিয়ে আমি গর্বিত। (ফাইনালে) তারা দারুণ একটা ম্যাচ খেলেছে।”

খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে সাবেইয়া আরো বলেন, “টুনামেন্টে তারা যেমন খেলেছে, যে কষ্ট তারা করেছে, তাতে জাতির জন্য তারা গর্ব।”

রিও দে জেনেইরোর মারাকানায় রোববারের ফাইনালটি টাইব্রেকারেই গড়াতে যাচ্ছিল। ১১২ মিনিট পর্যন্ত প্রতিপক্ষের আক্রমণ দৃঢ়তার সঙ্গেই ঠেকিয়ে রাখে তারা। কিন্তু এরপরই আর্জেন্টিনাকে কাঁদিয়ে এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে জার্মানি।

১১৩তম মিনিটে আন্দ্রে শুরলের ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন মারিও গোটসে। শেষ পর্যন্ত লিওনেল মেসি, সের্হিও আগুয়েরোরা গোলটি শোধ করতে না পারায় লাতিন আমেরিকায় প্রথম কোনো ইউরোপীয় দল হিসেবে শিরোপা জেতে জার্মানি।