২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতলেই খুশি জার্মান চ্যান্সেলর

ব্রাজিলকে বিশ্বকাপে সবচেয়ে বড় হারের লজ্জা দিয়ে ফাইনালে ওঠা জার্মানিকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেড়ে পাহাড় সমান। তবে এবার অবিশ্বাস্য কোনো স্কোরলাইন নয়, জার্মানি জিতলেই খুশি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 04:42 AM

Updated : 22 Aug 2022, 06:42 PM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার জার্মানি-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখবেন মের্কেল।

স্বদেশের শিরোপা সম্ভাবনা নিয়ে জার্মানির একটি টিভি চ্যানেলকে মের্কেল জানান, ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলে জেতার পর সবাই জার্মানিকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ভাবতে শুরু করেছে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটা সহজ হবে বলে মনে হচ্ছে না তার।

“দক্ষিণ আফ্রিকায় কখনই একটা ইউরোপীয় দেশ বিশ্বকাপ জিততে পারেনি। তাই আমাদের আবারো প্রার্থনায় বসতে হবে কারণ, আর্জেন্টিনা কঠিন চেষ্টা করবে।”