২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে খেলা নিয়ে শঙ্কা নেই রোহোর

চোটের কারণে শুক্রবার অনুশীলন একটু আগেভাগেই শেষ করে দেন রোহো। তবে আর্জেন্টিনার এই ডিফেন্ডারের ফাইনালে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির ক্রীড়া দৈনিক ওলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 05:30 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

শুক্রবার বেলো হরিজন্তেতে ফাইনালের আগে শেষবারের অনুশীলনে করে আর্জেন্টিনা। 'রুদ্ধদ্বার' অনুশীলনে বাঁ ঊরু ও ডান পায়ের গোড়ালির গাঁটে ব্যথা পান রোহো।

আর্জেন্টিনা দলের কেউ এ নিয়ে কথা বলেননি। তবে ওলে জানায়, তার ফাইনাল খেলা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ফাইনালে তিন বারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।