২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়ার কোচ হিসেবে থাকছেন সুসিচ

কোচ সাফেত সুসিচের সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। সাবেক এই ফরোয়ার্ডের অধীনে এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেয় ইউরোপের দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 12:12 AM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বসনিয়া জাতীয় দলের সঙ্গে আরো দুই বছর থাকতে পারার সুযোগ পেয়ে আনন্দিত সুসিচ বলেন, “আমি বলেছিলাম, এই দলকে ছেড়ে যাওয়াটা আমার জন্যে কষ্টকর হবে। আর ওই মুহূর্তটা এখনও আসেনি।”

২০০৯ সাল থেকে বসনিয়া ও হার্জেগোভিনার কোচের দায়িত্বে আছেন সুসিচ। বিশ্বকাপের প্রথমবারের মতো খেলতে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সুসিচের দল। তবে শেষ ম্যাচে ইরানকে ৩-১ গোলে হারিয়ে মাথা উঁচু করেই দেশে ফেরে তারা।