ডাচ ডি-বক্সে বলে স্পর্শ পাননি মেসি!
টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম কিকটি তিনিই নেন। সেটি জালেও জড়ায়। তবে ১২০ মিনিটের খেলায় নেদারল্যান্ডসের ডি-বক্সে একবারও বলে পা ছোঁয়াতে পারেননি লিওনেল মেসি!
আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে প্রায় সবকিছুই করেন মেসি। তবে সাও পাওলোতে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে এক রকম নিষ্প্রভই ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মূল ভরসা।
