২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভীষণ হতাশ রবেন

বিশ্বকাপের সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে ভীষণ হতাশ নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 06:39 AM

Updated : 25 Apr 2022, 04:25 PM

খেলা শেষে ডাচ টেলিভিশন চ্যানেলকে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড বলেন, "এটা বেদনাদায়ক, কিন্তু এই সন্ধ্যায় আমরা আমাদের সবটুকু দিয়েছিলাম। এভাবে বিদায় নেয়া খুব নির্মম।"

বুধবার সাও পাওলোয় নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতার পর ৪-২ গোলে হেরে ফাইনালে উঠতে পারেনি গতবারের রানার্সআপ নেদারল্যান্ডস।

ডাচ ডিফেন্ডার রুন ভ্লারের প্রথম শটটি ফিরিয়ে আর্জেন্টিনাকে ফাইনালের পথ দেখান সের্হিও রোমেরো। আর ভেসলি স্নেইডারের তৃতীয় শটটি ফিরিয়ে দেয়ার পর খুব বেশি অপেক্ষা করতে হয়নি দুইবারের চ্যাম্পিয়নদের।

লিওনেল মেসি, এসেকিয়েল গারায়, সের্হিও আগুয়েরোর পর ম্যাক্সি রদ্রিগেসের শট জালে জড়ালে দুই যুগ পর ফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা।

প্রথম শটটি 'মিস' করা ভ্লার বলেন, "অবিশ্বাস্য। এটা কঠিন, কিন্তু এটাই খেলা। আমি স্নায়ু চাপে ভুগিনি, আমি মনোযোগী ছিলাম। (পেনাল্টি শট) ওটার ভেতরেই যেত কিন্তু যায়নি।"

রিও দে জেনেইরোর মারাকানায় রোববারের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিলকে আগের সেমি-ফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত করা জার্মানি। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ব্রাজিল।