যেভাবে শেষ চারে ব্রাজিল-জার্মানি
প্রায় এক রকম পথচলা শেষে বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল আর জার্মানি।
দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে।
গ্রুপ পর্বে দুটি দলই সমান ৭টি করে গোল পেয়েছে এবং একটি করে ড্র নিয়ে সমান ৭ পয়েন্ট পেয়েছে।
শেষ ষোলোতে নির্ধারিত ৯০ মিনিটে জেতা হয়নি কারো। চিলির বিপক্ষে ব্রাজিলের জয় টাইব্রেকারে; আলজেরিয়ার বিপক্ষে জার্মানির জয় অতিরিক্ত ৩০ মিনিটে গিয়ে ২-১ ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালে আবার ৯০ মিনিটই যথেষ্ট দুই দলের জন্য।
এক নজরে এই টুর্নামেন্টে দুই দল:
ম্যাচ: ব্রাজিল ৫, জার্মানি ৫।
গোল: ব্রাজিল ১০, জার্মানি ১০।
ম্যাচ প্রতি গোল: ব্রাজিল ২, জার্মানি ২।
লক্ষ্যে শট: ব্রাজিল ৭০ শতাংশ, জার্মানি ৭০ শতাংশ।
ম্যাচ প্রতি গোলের প্রচেষ্টা: ব্রাজিল ১৬.৪, জার্মানি ১৪.৮।
ফাউল: ব্রাজিল ৯৬, জার্মানি ৫৭।
হলুদ কার্ড: ব্রাজিল ১০, জার্মানি ৪।
লাল কার্ড: ব্রাজিল ০, জার্মানি ০।
ম্যাচ প্রতি দূরত্ব অতিক্রম: ব্রাজিল ১০৬.৮ কিলোমিটার, জার্মানি ১১৫.৩ কিলোমিটার।
সঠিক পাস: ব্রাজিল ১ হাজার ৮১৬, জার্মানি ২ হাজার ৯৩৮।
সঠিক পাসের হার: ব্রাজিল ৭০ শতাংশ, জার্মানি ৮০ শতাংশ।
আগের ৫ ম্যাচে দুই দলের ফল:
ব্রাজিল: গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১, মেক্সিকোর বিপক্ষে ০-০, ক্যামেরুনের বিপক্ষে ৪-১। দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে টাইব্রেকারে ৩-২ (নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র)। কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২-১।
জার্মানি: গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে ৪-০, ঘানার বিপক্ষে ২-২, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০। দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়ার বিপক্ষে ২-১। কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১-০।
