২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যরকম প্রেরণা খুঁজছেন কাকা

নেইমারের ছিটকে পড়াটা ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের স্বপ্নে বিরাট একটা আঘাত হলেও ব্রাজিল দলে এটা থেকে অনুপ্রেরণা পেতে পারে বলে মনে করেন কাকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:18 AM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে স্বাগতিক ব্রাজিল। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে শেষ আটের ম্যাচে গুরুতর চোট পাওয়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে নেইমারের।

সম্প্রতি এসি মিলান ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ওরল্যান্ডো সিটিতে যোগ দিয়েছেন ২০০৭ সালের ফিফা বর্ষসেরা কাকা। তবে আগামী ছয় মাস ব্রাজিলের ক্লাব সাও পাওলোয় খেলবেন তিনি।

ছোট্টবেলার ক্লাব সাও পাওলোয় ফিরে সোমবার ব্রাজিলের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকা।

“যারা ফুটবল ভালোবাসে তাদের মতো আমিও নেইমার চোট পাওয়াই মর্মাহত। ব্রাজিলের জন্য এটা একটা ক্ষতি, বিশ্বকাপের জন্যও এটা বড় একটা ক্ষতি।”

কাকার মতে, নেইমারের মতো মেধাবী ও প্রতিপক্ষের সঙ্গে পার্থক্য গড়ে দেয়ার মতো একজন খেলোয়াড় না থাকাটা ব্রাজিল জাতীয় দলের জন্য অবশ্যই নেতিবাচক।

তবে কাকার আশা, নেইমারের অনুপস্থিতিতে সেমি-ফাইনাল ম্যাচের জন্য ব্রাজিল আরো অনুপ্রাণিত হবে।