২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব ভীতি নেই দাভিদ লুইসের

চিয়াগো সিলভা নেই, জার্মানির বিপক্ষে অধিনায়কের বাহু-বন্ধনী উঠবে দাভিদ লুইসের বাহুতে। বাড়তি এই দায়িত্ব নিয়ে ভীত নন ব্রাজিলের সহ-অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:02 AM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বেলো হরিজন্তেতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় জার্মানির বিপক্ষে সেমি-ফাইনাল খেলতে নামবে স্বাগতিক ব্রাজিল।

দুই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের অধিনায়ক চিয়াগো সিলভা। তার পরিবর্তে দলের দায়িত্ব নেয়ার প্রসঙ্গে লুইস বলেন, "আমি প্রস্তুত। আমি দলের সহ-অধিনায়ক এবং এই দলটিকে পরিচালনা করা খুব সহজ। কারণ, এই দলে সবাই খাঁটি। এটা কোনো কঠিন কাজই নয়।"

শেষ আটে কলম্বিয়ার বিপক্ষে অসাধারণ এক ফ্রি-কিক থেকে গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন লুইস। তবে জার্মানির বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলেই মনে করেন তিনি।

"কিভাবে ফুটবল খেলতে হয় সেই দর্শন জানা বড় দল তারা। তাদের প্রচুর ভালো খেলোয়াড় আছে, একজন দারুণ কোচ আছেন এবং এটা খুব ভালো ম্যাচ হবে।"