২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমির বাধা কাটাতে চান জার্মানির কোচ

বিশ্বকাপ ও ইউরো মিলে শেষ পাঁচ টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি জার্মানির। হতাশার ইতি টেনে এবার শেষ হাসি হাসতে চান দলটির কোচ ইওয়াখিম লুভ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 01:51 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

শেষ চারের বাধা এড়ানোর প্রত্যাশায় রোববার কোচ লুভ বলেন, “এবার আমরা পরের ধাপে যাওয়ার চেষ্টা করবো। আমাদের দলটা শক্তিশালী এবং দৃঢ়। (বিশ্বকাপ ও ইউরো মিলে) গত পাঁচ টুর্নামেন্টের সেমিতে পৌঁছেছি আমরা। এই সেমি-ফাইনালটা এবার আমাদের আরেকধাপ এগোনোর সময়।”

২০০২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর গত দুই আসরেই সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। আর ২০০৮ সালের ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর গত আসরে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা।

আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে জার্মানি।