২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিকে হারানোর প্রত্যাশা অস্কারের

ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নে নেইমারের ছিটকে পড়াটা বড় একটা ধাক্কা হলেও জার্মানিকে হারানোর ব্যাপারে আশাবাদী অস্কার। সেজন্যে অবশ্যই দল হিসেবে ভালো খেলতে হবে বলে মনে করেন এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 01:38 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

আগামী মঙ্গলবার বেলো হরিজন্তেতে ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। ওই ম্যাচ নিয়ে অস্কার বলেন, “আমরা নেইমারকে মিস করবো। তার জায়গায় যেই আসুক তাকে দলের একজন হয়ে খেলতে হবে।” এভাবে খেলতে পারলেই জার্মানিকে হারানো সম্ভব বলে মনে করেন চেলসির এই মিডফিল্ডার। শুধু নেইমার নয়, জার্মানির বিপক্ষে অধিনায়ক চিয়াগো সিলভাকেও পাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুই হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় সেমি-ফাইনাল খেলতে পারবেন না বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার সিলভা।