২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামের বিপক্ষে অনিশ্চিত আগুয়েরো

বাঁ পায়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি সের্হিও আগুয়েরো। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচের আগে শুরুর একাদশে খেলার মতো তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 04:54 AM

Updated : 13 Oct 2022, 12:19 PM

শনিবার ব্রাজিলিয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বদলি হিসেবে আগুয়েরোর খেলার সম্ভাবনা প্রসঙ্গে সাবেইয়া জানান, আগুয়েরো সুস্থ হয়ে উঠছে। তবে খেলার আগ পর্যন্ত ম্যানচেস্টার সিটি তারকার শারীরিক অবস্থা কেমন থাকে দেখবে তারা। সেটা দেখেই আগুয়েরোকে নিয়ে সিদ্ধান্ত নেবে আর্জেন্টিনা।

নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাংসপেশির চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ওই চোটের কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে খেলেননি আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।