কোস্টা রিকার পেলে আর সান্তোস প্রেরণা
কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে কোস্টা রিকাকে প্রেরণা যোগাচ্ছে পেলে আর তার ক্লাব সান্তোস।
সালভাদরে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কোস্টা রিকা। এই ম্যাচের জন্য প্রস্তুতি নেয়ার মাঝে বুধবার সান্তোসে পেলে জাদুঘর ঘুরে দেখে ব্রাজিল বিশ্বকাপের বিস্ময় মধ্য আমেরিকার দেশটি।
গ্রুপ পর্বে সাবেক দুই চ্যাম্পিয়ন ইতালি ও উরুগুয়েকে হারিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দেয় কোস্টা রিকা। দ্বিতীয় রাউন্ডে গ্রিসকে হারানোয় বজায় থাকে তাদের স্বপ্নযাত্রা।
এমনিতেই সান্তোসের আথিতেয়তায় মুগ্ধ দেশটির ফুটবল কর্তারা। কোস্টা রিকার ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে সেটা তারা জানায়।
"সান্তোসের স্টাফরা সব দিক থেকেই আমাদের আথিতেয়তা দিয়েছে। তাদের স্টেডিয়াম ধার দিয়েছে এবং অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের অনুশীলনে দিয়েছে। এই উপহারের জন্য সান্তোসকে ধন্যবাদ দিতে চাই আমরা। আমরা তোমাদের হৃদয়ে গেঁথে নিয়েছি।"
