২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার ভরসা বর্তমান

ইতিহাস আর ঐতিহ্যে ব্রাজিলের ধারেকাছেও নেই কলম্বিয়া। কিন্তু প্রসঙ্গ যখন ২০১৪ বিশ্বকাপ, ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ভালোই আশা আছে কলম্বিয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 10:54 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

এই বিশ্বকাপে ব্রাজিলের চেয়ে কলম্বিয়ার আক্রমণভাগ বেশি কার্যকরী। প্রতি ৬টি শটে ১টি গোল পেয়েছে ব্রাজিল, আর কলম্বিয়া প্রতি ৩ শটে ১টি।

কোয়ার্টার-ফাইনালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা কাস্তেলাও, ফরতালেজা

ধারণক্ষমতা: ৬০ হাজার ৩৪২

ম্যাচ শুরু: শুক্রবার রাত ২টা (বাংলাদেশ সময়)

রেফারি: কার্লোস ভেলাসকো (স্পেন)

# ইতিহাস ব্রাজিলের পক্ষেই কথা বলে। মুখোমুখি হওয়া ২৫ ম্যাচে ৬০ শতাংশ জয় তাদের। কলম্বিয়ার করা ১১ গোলের বিপরীতে ৫৫ গোল করেছে ব্রাজিল।

# ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় সর্বোচ্চ গোল করা দল কলম্বিয়া (১১টি)। চার ম্যাচে স্বাগতিকদের গোল ৮টি।  

# কলম্বিয়ার হামেস রদ্রিগেস এখন পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (৫টি)।

# ২৫ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ১৫টি ম্যাচ, কলম্বিয়া দুটি।

# ২০১২ সালে নিউ ইয়র্কে ব্রাজিল-কলম্বিয়ার সবশেষ মুখোমুখি লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছিল।