যুক্তরাষ্ট্রকে কঠিন প্রতিপক্ষ মানছেন মের্টেনস
ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে উঠে আসা যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সে অবাক হয়েছিলেন ড্রিস মের্টেনস। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ওই দলটির মুখোমুখি হওয়ার আগে মের্টেনসের আশঙ্কা, যুক্তরাষ্ট্র তাদের কঠিন পরীক্ষায় ফেলবে।
মঙ্গলবার সালভাদরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি লড়বে যুক্তরাষ্ট্র মের্টেনসের বেলজিয়াম।
“আমার মতে, (গ্রুপ পর্বে) তারা খুব ভালো করেছে।”
মের্টেনস আরো বলেন, “একত্রে তারা সত্যিই খুব ভালো দল সুতরাং আমাদের জন্য গোল করাটা কঠিন হবে; কিন্তু আমরা আত্মবিশ্বাসী এবং ম্যাচটি আমরা জিতে চাই।”
‘জি’ গ্রুপে ঘানার বিপক্ষে ২-১ গোলে জেতার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-২ গোলে ড্র করে যুক্তরাষ্ট্র। শেষ ম্যাচে জার্মানির কাছে একমাত্র গোলে হেরে গেলেও পর্তুগালের থেকে গোল পার্থক্যে এগিয়ে থেকে নকআউট পর্বে ওঠে যুক্তরাষ্ট্র।
বেলজিয়ামের গোলরক্ষক সিমোঁ মিনোলেরও ধারণা, যুক্তরাষ্ট্রকে হারাতে হলে বেলজিয়ামকে কঠিন লড়াই করতে হবে। কারণ মিনোলের মতে, জার্মানি, পর্তুগাল ও ঘানার মতো দল নিয়ে গড়া কোনো গ্রুপ থেকে একটা দলকে পরের রাউন্ডে উঠতে হলে অবশ্যই ওই দলটিকে ভালো হতে হবে।
