২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির সামনে 'অজেয়' আলজেরিয়া

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ, বিনা তর্কেই সবাই হয়ত জার্মানিকে এগিয়ে রাখবে। কিন্তু সোমবার শেষ ষোলোর এই ম্যাচের আগে জার্মানি দলে একটা অস্বস্তি না থেকে পারে না। 'পুচকে' আলজেরিয়াকে এর আগে কখনোই যে হারাতে পারেনি তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 02:44 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

এর আগে জার্মানি-আলজেরিয়া মুখোমুখি হয়েছে দুবার। এর মধ্যে একটি ১৯৮২ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে। ফুটবল বিশ্বকে অবাক করে দুবারই জিতেছে আলজেরিয়া।

শেষ ষোলোতে জার্মনি-আলজেরিয়া ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও বেইরা রিও, পোর্তো আলেগ্রে
ধারণক্ষমতা: ৪৮ হাজার ৮৪৯
ম্যাচ শুরু: সোমবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: সান্দ্রো রিক্কি (ব্রাজিল)

# ঘানার বিপক্ষে জার্মানির ২-২ গোলে ড্র ম্যাচে বদলি হিসেবে নেমে রোনালদোর করা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের (১৫) রেকর্ড ছুঁয়েছেন মিরোস্লাভ ক্লোসা।

# বিশ্বকাপে চার বার অংশ নিয়ে এই প্রথম দ্বিতীয় রাউন্ডে উঠেছে আলজেরিয়া।

# দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচে ৪ গোল করে আলজেরিয়া। আফ্রিকার কোনো দলের এক ম্যাচে বিশ্বকাপে এটাই সর্বোচ্চ গোল করার রেকর্ড।

# বেলজিয়ামের বিপক্ষে প্রথম ম্যাচেই গোল পেয়ে বিশ্বকাপে ২৮ বছরের গোল-খরা কাটায় আলজেরিয়া।