ইউরোপের প্রতিপক্ষে ভয় নাইজেরিয়ার
প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার স্বপ্ন দেখছে নাইজেরিয়া। তবে সোমবারের শেষ ষোলোর লড়াইয়ের আগে একটি ভয় আছে নাইজেরিয়ার। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ যে ফ্রান্স।
১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে শেষ ষোলোতেই খেলেছে নাইজেরিয়া। দুবারই এই রাউন্ডে ইউরোপের দলের কাছে হেরেছে আফ্রিকার দলটি। ১৯৯৪ সালে ইতালি ও ১৯৯৮ সালে ডেনমার্কের কাছে। এবারও তাদের শেষ আটে ওঠার বাধা সেই ইউরোপের প্রতিপক্ষ।
শেষ ষোলোতে ফ্রান্স-নাইজেরিয়া ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও নাসিওনাল, ব্রাজিলিয়া
ধারণক্ষমতা: ৬৯ হাজার ৩৪৯
ম্যাচ শুরু: সোমবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: মার্ক গাইগার (যুক্তরাষ্ট্র)
# গ্রুপ পর্বে লক্ষ্যে সবচেয়ে বেশি প্রচেষ্টা ছিল ফ্রান্সের। ৩ ম্যাচে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ৬২ বার বল মেরেছে তারা।
# করিম বেনজেমা তার তিনটি গোলই ডান পায়ে করেন।
# এবারই প্রথম আফ্রিকার দুটি দেশ নকআউট পর্বে উঠেছে।
# এর আগে ফ্রান্স-নাইজেরিয়া একবারই মুখোমুখি হয়েছে। ২০০৯ সালে সেই ম্যাচে জোসেফ আকপালার একমাত্র গোলে জিতেছিল নাইজেরিয়া।
