কম গোলের ম্যাচ?
শেষ ষোলোতে রোববারের কোস্টা রিকা আর গ্রিসের ম্যাচটির আগে আলোচনায় আসছে গোল।
গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়ার পথে মাত্র দুটি গোল করেছে গ্রিস। শেষ ষোলোতে আসা দলগুলোর মধ্যে তারাই সবচেয়ে কম গোল পেয়েছে। কোস্টা রিকা পেয়েছে ৪ গোল। বেলজিয়ামের সঙ্গে তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে কম গোল করা দল। এই ম্যাচটি কি তাহলে কম গোলের ম্যাচ হতে চলেছে?
শেষ ষোলোতে কোস্টা রিকা-গ্রিস ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা পের্নামবুকো, রেসিফি
ধারণক্ষমতা: ৪২ হাজার ৬১০
ম্যাচ শুরু: রোববার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: বেঞ্জামিন উইলিয়ামস (অস্ট্রেলিয়া)
# ১৯৯০ সালের পর এই প্রথম নকআউট পর্বে খেলছে কোস্টা রিকা। সেবার খেলেছিলেন ব্রাজিলে জন্ম নেয়া আলেহান্দ্রে গুইমারেস। গ্রিসের বিপক্ষে তার ছেলে সেলসো বোর্হেস শুরুর একাদশে খেলতে পারেন।
# এই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলছে গ্রিস।
# গ্রুপ পর্বে গ্রিস মাত্র দুটি গোলই করেছে। শেষ ষোলোতে আসা দলগুলোর মধ্যে তারাই সবচেয়ে কম গোল পেয়েছে। একমাত্র তারাই যত গোল দিয়েছে তার বেশি বেশিবার নিজেরে জাল থেকে বল কুড়িয়ে এনেছে।
# কোস্টা রিকা গ্রুপ পর্বে করেছে ৪ গোল, বেলজিয়ামের সঙ্গে তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে কম গোল করা দল।
# এর আগে কখনোই মুখোমুখি হয়নি গ্রিস-কোস্টা রিকা।
