২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: ব্রাজিল - চিলি

বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে মুখোমুখি ব্রাজিল ও চিলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 09:48 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

ম্যাচসেরা : জুলিও সেজার।

টাইব্রেকার স্কোর: ব্রাজিল ৩-২ চিলি ( ব্রাজিল ১-১ চিলি )

টাইব্রেকারে জিতে ব্রাজিল শেষ আটে।

সেজার বীরত্বে ব্রাজিল কোয়ার্টার-ফাইনালে।

গনসালো হারা। মিস। বারে লেগেছে। হেরে গেলো চিলি।

নেইমার। গোল

মার্সেলো দিয়াস। গোল

হাল্ক। সেভ।  ফিরিয়ে দিলেন ব্রাভো।

আরানগেস। গোল বুলেট গতির শট।

মার্সেলো গোল

সানচেস। সেভ। ফিরিয়ে দিলেন জুলিও সেজার।

উইলিয়ান। মিস। বাইরে মেরে দিলেন!!!

পিনিইয়া: সেভ। ফিরিয়ে দিলেন জুলিও সেজার।

প্রথম পেনাল্টি নিচ্ছে ব্রাজিলের দাভিদ লুইস। গোল

প্রস্তুতি দুই দলেরই।

এখন টাইব্রেকারের 'ভাগ্যপরীক্ষা'

অতিরিক্ত সময়ও শেষ। স্কোর  ব্রাজিল ১-১ চিলি

১২০: গোলের সুযোগ: পিনিইয়ার শট ফিরে এলে ক্রসবারে লেগে। বেঁচে গেল ব্রাজিল।

গোলের জন্য মরিয়া ব্রাজিল। চিলি চোখ টাইব্রেকারেই। মাঠে সময় নষ্ট করছে তারা।

দুই দলই তিন জন করে খেলোয়াড় বদল করে ফেলেছে।

১০৮ খেলোয়াড় বদল : মেদেলের জায়গায় নামলেন হোসে রোহাস।

১০৮: চোট পেয়ে মাঠ ছাড়ছেন চিলির মেদেল।

১০৭: কর্নার থেকে জোর হেড বার উচিয়ে গেল।

১০৬: নেইমারের ক্রস কর্নারের বিনিময়ে রক্ষা।

১০৬: খেলোয়াড় বদল। অস্কারের জায়গায় নামলেন উইলিয়ান।

আর আছ ১৫ মিনিট। সমতা থাকলে এরপর পেনাল্টি শুটআউট।

ব্রাজিল অনেকগুলো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ। ব্রাজিল ১-১ চিলি

১০৫+ : হলুদ কার্ড আলভেস।

১০৩: হাল্কের শট কোনোমতো ফেরালেন ক্লদিও ব্রাভো।

১০২: হলুদ কার্ড পিনিইয়া।

১০১: হাল্কের ক্রস থেকে হেড দিয়েছিলেন অস্কার। বল গোলরক্ষকের হাতে।

১০০: জো সুযোগ কাজে লাগাতে পারলেন না।

৯৩: হলুদ কার্ড জো। গোলরক্ষকের সামনে বিপজ্জনকভাবে খেলার জন্য হলুদ কার্ড দেখলেন জো। পা উঠিয়েছিলেন অনেক উচুতে।

৯২: নেইমারের ফ্রিকিক। কর্নার।

৯১: ফ্রি কিক ব্রাজিল। আদায় করলেন হাল্ক। বিপজ্জনক জায়গায়।

অতিরিক্ত সময়ের খেলা শুরু।

খেলা গড়ালো অতিরিক্ত সময়ে।

নির্ধারিত সময় শেষ। 
ব্রাজিল ১-১ চিলি

৯০+: কর্নার চিলি।

চিলির একের পর এক আক্রমণ

৯০: যোগ করা হলো ৩ মিনিট সময়

৮৭ খেলোয়াড় বদল: আর্তুরো ভিদালের জায়গায় নামলেন মুরিসিও পিনিইয়া

৮৩: গোলের সুযোগ: একজনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শট নিয়েছিলেন হাল্ক। ঠেকিয়ে দিলেন গোলরক্ষক।

৮১: গোলের সুযোগ: আলভেসের ক্রস থেকে নেইমারের হেড গোলরক্ষকের হাতে।

৭৪: গোলের সুযোগ: হাল্কের ক্রসে পা ছোঁয়াতে পারলেন না জো! সহজ সুযোগ মিস।

সময় যত গড়াচ্ছে চিলি তত আত্মবিশ্বাসী হচ্ছে।

৭২: খেলোয়াড় বদল। ফের্নানদিনিয়োর জায়গায় নামলেন রামিরেস।

নির্ধারিত সময়ের আর বাকি ২০ মিনিট। খেলা কি গড়াবে অতিরিক্ত সময়ে?

৬৯: অফসাইড নেইমার।

৬৪: গোলের সুযোগ: মাওরেসিও ইসলার পাস থেকে খুব কাছ থেকে আরানগেসের শট দারুণ দক্ষতায় ফেরালেন জুলিও সেজার। অসাধারণ সেভ।

৬৪: খেলোয়াড় বদল। অনুজ্জ্বল ফ্রেদের জায়গায় নামলেন জো।

৬০: হলুদ কার্ড গুস্তাফো। পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি।

৫৭: খেলোয়াড় বদল।এদুয়ার্দো বার্গাসের জায়গায় নামলেন ফেলিপে গুতিয়েররেস

৫৫: হলুদ কার্ড হাল্ক। গোল উদযাপন করতে থাকা হাল্ক দেখলেন হলুদ কাড!

 

৫৪: হাল্কের গোল বাতিল। হ্যান্ডবলের জন্য। টিভি রিপ্লেতে দেখা গেছে হ্যান্ড বল ছিল না। মার্সেলোর বুক দিয়ে বল নামিয়েছিলেন তিনি।

পাল্টাপাল্টি আক্রমণ চলছে।

৪৯: ফের্নানদিনিয়োর শট লক্ষ্যভ্রস্ট

৪৬: শুরুতেই ব্রাজিলের আক্রমণ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

বিরতি পর্যন্ত পরিসংখ্যান:

বলের দখল:

        ৪৩%                                ৫৭%

১৪

ফাউল

৯
৬

লক্ষ্যে গোলের প্রচেষ্টা

২
১০

শট

৪
১

গোল

১
০

পেনাল্টি থেকে গোল

০

বিরতির বাঁশি ব্রাজিল ১-১ চিলি

৪৫+: আবার কর্নার।

৪৫+: গোলের সুযোগ: চিলির সানচেসের পাসে আরানগেস গোল করতে পারেননি। কর্নার।

যোগ করা হলো ২ মিনিট।

৪৫: নেইমার আবার বল নিয়ে এগিয়েছিলেন। এরপর ক্রস দিলেও তা থেকে সুযোগ কাজে লাগাতে পারলেন না ফ্রেদ।

৪২:  গোলের সুযোগ। আলভেসের দূরপাল্লার শট। এক হাতে ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করলেন ক্লদিও ব্রাভো।

৪০: হলুদ কার্ড ফান্সেসকো সিলভা। পরের ম্যাচে খেলতে পারবেন না।

৩৯: গোলের সুযোগ। একী করলেন ফ্রেদ। ডি বক্সের ভেতরে একটি ক্রস নামিয়েছিলেন নেইমার। সঙ্গে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিতে পারেননি তিনি। বিপদ দেখে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক ব্রাভোও। এক ডিফেন্ডার বল বিপদমুক্ত করতে গেলে বল পেয়ে গিয়েছিলেন ফ্রেদ। কিন্তু ফাঁকা জালেও বল পাঠাতে পারেননি তিনি।

৩৭: কর্নার ব্রাজিল।

৩৬: গোলের সুযোগ। নেইমারের হেড চিলির এক খেলোয়াড়ের মাথায় লাগে। কর্নার।

হলুদ সমুদ্রে লালদের উচ্ছ্বাস।

মার্সেলো থ্রো দিয়েছিলেন হাল্ককে। তিনি বল ফিরিয়ে দিতে চেয়েছিলেন মার্সেলোকে। শটে জোর না থাকায় দৌড়ে এসে বল পেয়ে যান চিলির এক খেলোয়াড়। অরক্ষিত সানচেসকে খুঁজে পায় তার পাস। ডি বক্সের ভেতর থেকে জুলিও সেজারকে পরাস্ত করতে কোনো সমস্যা হয়নি বার্সেলোনা স্ট্রাইকারের।

৩২: গোল... সানচেস...চিলি। ব্রাজিল ১-১ চিলি

৩১: চিলির আক্রমণ। তবে কোনো সুযোগ তৈরি হয়নি।

৩০:  ফ্রিকিক ব্রাজিল।

২৯: আবার ফাউল নেইমারকে।

২৬: আবার বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন নেইমার। ফাঁকাতেই ছিলেন। তবে শটটি নিলেন দুর্বল। বল চলে গেলো পোস্টের অনেক বাইরে দিয়ে।

গ্যালারি জুড়ে গর্জন

নেইমারের কর্নার বাঁ দিক থেকে। চিয়াগো সিলভার হেড খুঁজে পেয়েছিল দাভিদ লুইসকে। তার হাঁটুতে লেগে জালে জড়ালে এগিয়ে যায় ব্রাজিল।

১৮:গোল... দাভিদ লুইস... ব্রাজিল  ব্রাজিল ১-০ চিলি

১৭: হলুদ কার্ড ইউহেনিও মেনা । পরের ম্যাচে খেলতে পারবেন না চিলির এই ডিফেন্ডার।

১৬: নেইমার ফাঁকায় বল পেয়েছিলেন। ডিফেন্ডারদের কাটিয়েও ছিলেন। কিন্তু বেশি সময় নেয়ায় সুযোগ তৈরি করতে পারলেন না।

১৫: নেইমার ফ্রিকিক নিলেন। বল ধরলেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

১৪: ফ্রি-কিক ব্রাজিল। এবার বিপজ্জনক জায়গা থেকে। একেবারে ডি-বক্সের সীমানা থেকে।

১৩: হাল্ক পড়ে গেলেন চিলির পেনাল্টি বক্সে। রেফারি অবশ্য পেনাল্টি দেননি।

১১: চিলির সানচেস ক্রস করেছিলেন, কেউ পা লাগাতে পারেনি।

১০:  প্রথম ১০ মিনিটে তেমন কোনো আক্রমণ শানাতে পারেনি কোনো পক্ষই।

০৮: মাঠে ফিরলেন নেইমার।

০৭:  নেইমার সাইডলাইনে। সামান্য চিকিৎসা নিলেন।

০৬: আক্রমণে এবার চিলি, কোনো বিপদ নয়।

০৬: মার্সেলোর দূরপাল্লার শট গেল পোস্টের একটু বাইরে দিয়ে।

০৫: কর্নার, ব্রাজিল

০৪: ফাউলের শিকার নেইমার। একটু খোড়াচ্ছেন।

০০: ম্যাচ শুরুর বাঁশি

ব্রাজিলের তিন জন পড়তে পারেন হলুদ কার্ডের খাড়ায়। নেইমার, গুস্তাফো ও চিয়াগো সিলভা। চিলির আছেন চার জন।
চিলির জাতীয় সঙ্গীদের পর বাজছে ব্রাজিলের জাতীয় সঙ্গীত। খেলোয়াড়রা গলা মেলাচ্ছেন, সঙ্গে পুরো স্টেডিয়াম।

জানেন কি?

ঘরের মাঠে চিলির কাছে হারেনি ব্রাজিল। তাদের সঙ্গে ২১ জয় আর ৬টি ড্র পাঁচবারের চ্যাম্পিয়নের। ২০০০ সালে সর্বশেষ ব্রাজিলকে হারিয়েছিল চিলি। বিশ্বকাপের বাছাই পর্বে সান্তিয়াগোয় ৩-০ গোলে জিতেছিল দলটি।

ম্যাচ শুরুর আগে পড়ে নিন প্রিভিউ

শেষ লড়াই?

ব্রাজিল-চিলির সর্বশেষ সাক্ষাত গত নভেম্বরে। কানাডায় সেই ম্যাচটি ২-১ গোলে জেতে ব্রাজিল।

বন্ধুর লড়াই

ব্রাজিলের নেইমার ও চিলির আলেক্সিস সানচেস, এই দুই ফরোয়ার্ড বার্সেলোনার সতীর্থ, তারা দুজনে ভালো বন্ধুও বটে।

চিলির ঘাতক?

এর আগে ব্রাজিলের কাছে হেরে তিন বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে চিলি। ১৯৬২ সালে স্বাগতিক চিলিকে সেমি-ফাইনালে হারিয়েছিল ব্রাজিল। ১৯৯৮ ও ২০১০ সালে তারা ব্রাজিলের কাছে হেরেছিল শেষ ষোলোতে। বিশ্বকাপে লাতিন দুই দলের সাক্ষাতও এই তিনবারই।

ব্রাজিল দলের শুরুর একাদশেই আছেন ফার্নানদিনিয়ো

ব্রাজিল দল: জুলিও সেজার, মার্সেলো, দানিয়েল আলভেস, চিয়াগো সিলভা, দাভিদ লুইস, অস্কার, লুইস গুস্তাভো, ফার্নানদিনিয়ো, নেইমার, ফ্রেদ, হাল্ক।

চিলি দল: ক্লদিও ব্রাভো, গারি মেদেল, গনসালো হারা, ইউহেনিও মেনা, মাওরিসিও ইসলা, ফ্রান্সিসকো সিলভা, আর্তুরো ভিদাল, চার্লস আরানগেস, আলেক্সিস সানচেস, এদুয়ার্দো বার্গাস, মার্সেলো দিয়াস

স্টেডিয়াম: স্তাদিও মিনেইরাও, বেলো হরিজন্তে, ধারণক্ষমতা ৫৮ হাজার ১৭০

রেফারি: হাওয়ার্ড ওয়েব (ইংল্যান্ড)

ব্রাজিলের 'প্রিয়' প্রতিপক্ষ চিলি!

চিলির বিপক্ষে এ পর্যন্ত ৬৮টি ম্যাচের ৪৮টিই জিতেছে ব্রাজিল। বিশ্বকাপে এই হিসাবটা তো আরো সমৃদ্ধ। এর আগে ব্রাজিলের কাছে হেরে তিন বার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে চিলি।