২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেল শুরুই করেননি নেইমার!

নেইমার নাকি তার আসল খেলা এখনও শুরুই করেননি- শেষ ষোলোর লড়াইয়ের আগে চিলিকে এ কথা বলে সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:06 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৪ গোল করে স্বাগতিকদের শেষ ষোলোতে তুলতে বড় ভূমিকা রেখেছেন তারকা স্ট্রাইকার নেইমার। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় দ্বিতীয় রাউন্ডে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। চেলসির মিডফিল্ডার উইলিয়ান এর আগে নেইমারকে নিয়ে প্রশংসায় মাতলেন।

"আমার তো মনে হয় না, এখনো সে খেলাটা শুরু করেছে। তার যে প্রতিভা আছে, তাতে সে দলের জন্য আরো বেশি কিছু করতে পারে।"

নেইমার কি মানের খেলোয়াড়, সেটা সবার জানা উল্লেখ করে উইলিয়ান নেইমারের থেকে সেরাটা বের করে আনতে সতীর্থদের ভালো খেলার তাগিদ দেন।

"এটা আমাদের ভালো খেলা এবং তাকে সাহায্য করার ওপরও নির্ভর করে। আমরা তাকে সাহায্য করার জন্যই আছি।"

ব্রাজিলের মানুষ দেশের মাটিতে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। ১৯৫০ সালে মারাকানায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপা-স্বপ্ন খোয়ানোর দু:খ ভুলতে চায় তারা।

উইলিয়ান অবশ্য অতীত নিয়ে আক্ষেপ করার পক্ষে নন, "আমাদের অতীত ভুলে যাওয়া উচিত এবং বর্তমান নিয়ে ভাবতে হবে।"

ব্রাজিল দল মাঠে নামলেই সবাই জয় চায়। সমর্থকদের প্রত্যাশার এই চাপ সয়েই ব্রাজিল দল সবাইকে আনন্দ দিতে চায় বলে জানান উইলিয়ান।