২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মুখোমুখি হং আর উইলমটস

খেলোয়াড় হিসেবে তারা দুজন দুজনের বিপক্ষে খেলেছেন। এবার কোচ হিসেবে মুখোমুখি হলেন হং মিয়ং বো আর মার্ক উইলমটস। দক্ষিণ কোরিয়ার কোচ হং আর বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস ১৯৯৮ বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলেছিলেন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

'এইচ' গ্রুপের বেলজিয়াম-দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা দে সাও পাওলো, সাও পাওলো

ধারণক্ষমতা: ৬১ হাজার ৬০৬

ম্যাচ শুরু: বৃহস্পতিবার রাত ২টা (বাংলাদেশ সময়)

রেফারি: বেঞ্জামিন উইলিয়ামস(অস্ট্রেলিয়া)

# ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেললেও বাজিকরদের পঞ্চম ফেভারিট বেলজিয়াম।

# ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম। আট ৯ ম্যাচের ৮টি জিতেছিল তারা, একটি করেছিল ড্র।

# বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার সেরা সাফল্য ২০০২-এর সেমি-ফাইনাল। সে বছর দলকে নেতৃত্ব দেয়া হং মিয়ং-বো এবার দক্ষিণ কোরিয়ার কোচ।

# এর আগে তিনবার মুখোমুখি হয়েছে বেলজিয়াম আর দক্ষিণ কোরিয়া। প্রথম দুবারই বিশ্বকাপে। ১৯৯০ সালে বেলজিয়াম ২-০ গোলে জিতেছিল, ১৯৯৮-এর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। আর দুই দলের খেলা একমাত্র প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল বেলজিয়াম।