২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় চিলির ব্রাভো

বার্সেলোনায় যোগ দিয়েছেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। তার সঙ্গে চার বছরের চুক্তি করেছে স্পেনের জনপ্রিয় ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 03:41 AM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বার্সেলোনায় যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ব্রাভো সাংবাদিকদের বলেন, “আমার ক্যারিয়ারে এটা অনেক বড় একটা ধাপ এবং এই ধাপ পার হতে পেরে আমি খুব গর্বিত।”

বর্তমানে বিশ্বকাপ অভিযানে জাতীয় দলের সঙ্গে ব্রাজিলে আছেন ব্রাভো। তাই বার্সেলোনায় যোগ দেয়ার ব্যাপারে আর কোনো কথা বলতে চাননি তিনি।

গ্রুপ পর্বের দুটি ম্যাচ জিতে ব্রাজিল বিশ্বকাপের সেরা ষোলোতে উঠেছে চিলি। আগামী শনিবার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে তারা।

৩১ বছর বয়সী এই গোলরক্ষকের কাছে স্পেনের ফুটবল আগে থেকেই পরিচিত। ২০০৬ সাল থেকে লা লিগার দল রিয়াল সোসিয়েদাদে খেলছেন তিনি।

চিলির অধিনায়ক ব্রাভোকে দলে পেয়ে খুশি লা লিগার গত মৌসুমের রানার্সআপ বার্সেলোনাও।