মাথা গরম নয় আমার: পেপে
জার্মানির বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখা পর্তুগালের ডিফেন্ডার পেপে মনে করেন, তিনি মাথা গরম করার খেলোয়াড় না।
বুধবার ব্রাজিলিয়া জাতীয় স্টেডিয়ামে অনুতপ্ত পেপে বলেন, “দলকে জটিল অবস্থায় ফেলে দেওয়ায় আমি দু:খিত।” জার্মানির কাছে সেই ম্যাচে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল পর্তুগিজরা।
এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ঘানার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরবেন রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়।
তবে সব বাধা দূরে ঠেলে পরের রাউন্ডে খেলার ব্যাপারে আশাবাদী পেপে।
“আমি অলৌকিক ঘটনায় বিশ্বাস করি। আমি মনে করি আমাদের জন্য এটা সম্ভব। জানি এটা কঠিন, কিন্তু আমাদের লড়াই করতে হবে।”
