আবার হন্ডুরাস, আবার সুইস হতাশা?
ভাগ্য গত বিশ্বকাপের মতো এবারও একই গ্রুপে এনে ফেলেছে সুইজারল্যান্ড আর হন্ডুরাসকে। আশ্চর্যরকম মিল রেখে ২০১০ বিশ্বকাপের মতো এবারও একটি হিসেব নিয়ে সুইসরা গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে কনকাকাফ অঞ্চলের দেশটির। ২০১০ হন্ডুরাসকে ২ গোলের ব্যবধানে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হতো সুইজারল্যান্ডের। কিন্তু ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এবারও এই ম্যাচ আর কিছু হিসেবের উপর নির্ভর করবে সুইসদের আগামী রাউন্ড।
'ই' গ্রুপের হন্ডুরাস-সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা আমাজনিয়া, মানাউস
ধারণক্ষমতা: ৩৯ হাজার ১১৮
ম্যাচ শুরু: বুধবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: নেস্তর পিতানা (আর্জেন্টিনা)
# ২০১০ বিশ্বকাপে শেষে ম্যাচে হন্ডুরাসের সঙ্গে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল সুইজারল্যান্ড, ২০০৬ সালে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল তারা।
# কনকাকাফ অঞ্চলের দেশের বিপক্ষে কখনো হারেনি সুইজারল্যান্ড, একটিতে জিতেছে এবং দুটি ড্র করেছে।
