ফ্রান্সের এক পয়েন্টের অপেক্ষা
দুর্দম্য প্রতাপে প্রথম দুটি ম্যাচ জয়ের পরও নকআউট পর্ব নিশ্চিত হয়নি ফ্রান্সের। ১ পয়েন্টের অপেক্ষা তাদের। বুধবার ইকুয়েডরের বিপক্ষে ড্র করতে পারলে একই সঙ্গে দ্বিতীয় পর্ব ও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে ফ্রান্সের।
'ই' গ্রুপের ফ্রান্স-ইকুয়েডর ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও দো মারকানা, রিও দে জেনেইরো
ধারণক্ষমতা: ৭৪ হাজার ৭৩৮
ম্যাচ শুরু: বুধবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: নৌমানদিয়েস দৌয়ে (কোত দি ভোয়া)
# ২০০২ ও ২০০৬ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপ খেলছে ইকুয়েডর।
# শুক্রবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে শততম গোল করেছে ফ্রান্স।
# এর আগে মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স।
# ১ পয়েন্ট পেলে একই সঙ্গে দ্বিতীয় পর্ব ও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হবে ফ্রান্সের।
