২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরল সমীকরণ: গ্রুপ 'ই'

প্রথম দুই ম্যাচ জিতেও ‘ই’ গ্রুপ থেকে এখনও নকআউট পর্ব নিশ্চিত হয়নি ফ্রান্সের। আবার টানা দুটি হারের পরও হন্ডুরাসের পরের রাউন্ডে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। শেষ রাউন্ডের নাটকীয়তায় গ্রুপটি থেকে যে কেউ উঠতে পারে সেরা ষোলোতে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

আর হন্ডুরাস বাদে ফ্রান্স, ইকুয়েডর ও সুইজারল্যান্ড তিনটি দলেরই গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা আছে।

গ্রুপ ই:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
 ফ্রান্স২২০০৮২+৬৬
ইকুয়েডর২১০১৩৩০৩
 
সুইজারল্যান্ড২১০১৪৬−২৩
 হন্ডুরাস২০০২১৫−৪০

ফ্রান্স:

৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ফ্রান্সের দ্বিতীয় রাউন্ডে ওঠা প্রায় নিশ্চিত। চরম কোনো নাটকীয়তা ঘটলেই কেবল বাদ পড়তে পারে তারা।

ইকুয়েডরের বিপক্ষে হার এড়ালেই সেরা ষোলোর টিকেট পাবে ফরাসিরা, সঙ্গে হবে গ্রুপ চ্যাম্পিয়নও।

ইকুয়েডরের কাছে হারলেও শেষ ষোলোতে ওঠার সুযোগ থাকছে ফরাসিদের। সেক্ষেত্রে অবশ্য নির্ভর করতে হবে অন্য ম্যাচের উপর। ওই ম্যাচটি ড্র হলেই সমান ৬ পয়েন্ট নিয়ে সামনে এগোবে ফ্রান্স ও ইকুয়েডর।

আবার সুইজারল্যান্ড জিতলে এবং ফ্রান্স হারলে এই দুটি দলসহ ইকুয়েডরের পয়েন্ট হবে সমান ৬। তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব।

ফলে হারলেও গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা থাকবে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। কারণ শেষ রাউন্ড শুরুর আগে গোল পার্থক্যে ইকুয়েডর (০), সুইজারল্যান্ডের (-২) চেয়ে এগিয়ে ফ্রান্স (+৬) ।

ইকুয়েডর:

ফ্রান্সের বিপক্ষে জিতলে ইকুয়েডরের পরের রাউন্ডে ওঠাটা নিশ্চিত না হলেও সম্ভাবনা উজ্জ্বল হবে। একই সময় গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ড বড় ব্যবধানে জিতে গোল পার্থক্যে এগিয়ে না যেতে পারলে ইকুয়েডরই ফ্রান্সের সঙ্গী হবে।

ড্র করেও দ্বিতীয় রাউন্ডে উঠবে ইকুয়েডর যদি সুইজারল্যান্ডও হন্ডুরাসের সঙ্গে ড্র করে বা হারে।

এমনকি হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে ইকুয়েডর যদি সুইজারল্যান্ড হন্ডুরাসের কাছে হেরে যায়। তখন তিন দলেরই পয়েন্ট থাকবে ৩। তাই গোল পার্থক্যের হিসেবে নির্ধারিত হবে কে উঠবে দ্বিতীয় রাউন্ডে। এক্ষেত্রে শেষ রাউন্ড শুরুর আগে সুইজারল্যান্ড (-২) ও হন্ডুরাসের (-৪) চেয়ে এগিয়ে আছে ইকুয়েডর (০)।

গ্রুপ সেরা হতে হলে অবশ্যই ফ্রান্সের বিপক্ষে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হবে ইকুয়েডরকে এবং প্রার্থনা করতে হবে অন্য ম্যাচে যেন গোল বন্যায় ভেসে না যায় হন্ডুরাস।

সুইজারল্যান্ড:

সুইসদের পরের রাউন্ডে যাওয়ার জন্য শুধু জিতলেই হবে না, নির্ভর করতে হবে অন্য ম্যাচটির উপরেও। প্রার্থনা করতে হবে যেন ফ্রান্সের সঙ্গে ইকুয়েডর যেন পয়েন্ট হারায়।

আবার হন্ডুরাসের সঙ্গে ড্র করলেও সম্ভাবনা থাকবে ইউরোপের দলটির। তবে সেক্ষেত্রে অবশ্যই হারতে হবে ইকুয়েডরকে।

হারলেও সুইসদের সম্ভাবনা শেষ হবে না। তবে প্রার্থনা করতে হবে নিজেদের হারটা যেন বড় ব্যবধানে না হয় এবং ইকুয়েডর যেন বড় ব্যবধানে হারে। সেক্ষেত্রে ফ্রান্স ছাড়া তিনটি দলেরই পয়েন্ট হবে সমান ৩।  তখন প্রথমে দেখা হবে গোল পার্থক্য এবং পরে দেখা হবে বেশি গোল করার হিসেব।

আর খাতা কলমের হিসেবে সুইসদের গ্রুপ সেরা হওয়ার সুযোগও থাকলেও সেটি প্রায় অসম্ভব।

হন্ডুরাস:

মধ্য আমেরিকার এই দেশটিকে পরের রাউন্ডে খেলতে হলে সুইজারল্যান্ডকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে হারতে হবে তাদের এবং প্রার্থনা করতে হবে যেন ফ্রান্সের কাছে ইকুয়েডর যেন ৩ গোলের ব্যবধানে হারে।