২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো পরাশক্তি বধের স্বপ্ন কোস্টা রিকার

সাবেক দুই চ্যাম্পিয়নকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেই থেমে থাকতে চায় না কোস্টা রিকা। ফুটবল বিশ্বকে আরো চমক দেখাতে চায় তারা। আরো পরাশক্তি বধের হুমকি দিয়ে রাখলেন দেশটির কোচ হোর্হে লুইস পিন্তো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 05:03 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপ 'ডি'তে কোস্টা রিকাকেই সবচেয়ে দুর্বল দল হিসেবে দেখেছিল সবাই। কিন্তু মঙ্গলবার বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরোয় ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকে নকআউটে ওঠে তারাই।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পিন্তোকে সবাইকে বোঝাতে চাইলেন এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা বা ফ্লুক নয়।

"আমরা ফুটবলে কোস্টা রিকাকে একটা মর্যাদা দিয়েছি। কেউ এটাকে সুযোগ, ভাগ্য অথবা কিছু সময়ের বলতে পারবে না।"

কঠিন একটি গ্রুপ পার করে আসার পর কোস্টা রিকার আত্মবিশ্বাসটা আরো বেড়ে গেছে এবং টুর্নামেন্টে আরো পরাশক্তি বধের স্বপ্ন দেখছেন দলটির কোচ।

"জটিল এক গ্রুপ ছিল এটা। কিন্তু আমরা লড়াই আর প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলাম এবং আমরা কাজটা করতে পেরেছি। খুব ধারাবাহিক ছিলাম আমরা। আশা করছি এটা অব্যাহত রাখতে পারব।"

আপাতত দ্বিতীয় রাউন্ডে অবশ্য পরাশক্তি বধ করতে হচ্ছে না কোস্টা রিকা। প্রতিপক্ষ তাদেরই মতো হিসেবের বাইরে থাকা গ্রিস।

দ্বিতীয় রাউন্ডে কোস্টা রিকা-গ্রিস ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় রাত ২টায়।