২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডে না থাকা ম্যাচই বসনিয়ার প্রেরণা

প্রথম দুই ম্যাচ হারায় বাড়ি ফেরা নিশ্চিত হয়ে গেছে বসনিয়া-হার্জেগোভিনার। এখন ইরানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি জিতে অভিষেক বিশ্বকাপে কিছু পাওয়া নিয়ে ফেরার স্বপ্ন তাদের। এ ক্ষেত্রে বসনিয়াকে প্রেরণা জোগাতে পারে ১৯৯৩ সালে তেহরানে ইরানের বিপক্ষে খেলা একটি ম্যাচের স্মৃতি। সেই ম্যাচে ইরানকে ৩-১ গোলে হারিয়েছিল বসনিয়া। তবে তখনো তারা ফিফার সদস্য ছিল না বলে ম্যাচটি ফিফার রেকর্ড বইয়ে নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

'এফ' গ্রুপের বসনিয়া-ইরান ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা ফন্তে নোভা, সালভাদর

ধারণক্ষমতা: ৫২ হাজার ০৪৮

ম্যাচ শুরু: বুধবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: কার্লোস ভেলাস্কো (স্পেন)

# স্বাধীন দেশ হিসেবে এই প্রথম কোনো বড় টুর্নামেন্ট খেলছে বসনিয়া-হার্জেগোভিনা

# ১৯৭৮ সালে বিশ্বকাপ অভিষেকের পর ইরানের প্রথম গোল হজম না করার রেকর্ডটি গড়ে নাইজেরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচটিতে।

# চতুর্থ বিশ্বকাপ খেলছে ইরান, মাত্র একটি ম্যাচই জিতেছে তারা।

# বসনিয়ার সঙ্গে আগের পাঁচটি মুখোমুখি লড়াইয়ের ৪টিতে জিতেছে ইরান, একটি ম্যাচ হয়েছে ড্র।