২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরল সমীকরণ: গ্রুপ ‘এফ’

ধরা যাক, ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতল আর্জেন্টিনা। আর ওই ১-০ ব্যবধানেই বসনিয়া-হার্জেগোভিনাকে হারাল ইরান। তাহলে? বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোন দলের নকআউট পর্বে উত্তরণের জন্য করতে হবে টস!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 03:11 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

অবিশ্বাস্য শোনালেও এটি সত্য। কেননা শেষ ম্যাচে অমন দুই ফলে নাইজেরিয়া-ইরানের পয়েন্ট হবে সমান ৪। দুই দলের গোল পার্থক্য হবে সমান শূন্য (০)। দুই দলের করা গোল হবে সমান এক (১)। নিজেদের মুখোমুখি লড়াই দিয়েও আলাদা করা যাবে না তাদের। কেননা ওই দ্বৈরথটি শেষ হয়েছিল গোলশূন্যভাবে। এই গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গী হিসেবে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দল নির্ধারণে তখন টসের বিকল্প থাকবে না।

টানা দুই ম্যাচ জিতে ‘এফ’ গ্রুপ থেকে আগেই নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। তাই  গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেরা ষোলোতে ওঠার এই সুযোগ থাকছে নাইজেরিয়া ও ইরানের।

তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে শুধু আর্জেন্টিনা ও নাইজেরিয়ার। শেষ ম্যাচে এই দুটি দল মুখোমুখি হওয়ায় এক্ষেত্রে তাই কোনো জটিলতা নেই। ড্র করলেই গ্রুপ সেরা আর্জেন্টিনা। আর তা হতে গেলে জিততেই হবে নাইজেরিয়াকে।

গ্রুপ: এফ

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
আর্জেন্টিনা২২০০৩১+২৬
নাইজেরিয়া২১১০১০+১৪
ইরান২০১১০১−১১
বসনিয়া২০০২১৩−২০

নাইজেরিয়া: আর্জেন্টিনার বিপক্ষে হার এড়ালেই সেরা ষোলোতে উঠবে নাইজেরিয়া।

হারলেও অবশ্য সুযোগ আছে তাদের। সেক্ষেত্রে অন্য ম্যাচে পয়েন্ট হারাতে হবে ইরানকে।  

আর নাইজেরিয়া ১-০তে হারলে আর ইরান ১-০তে জিতলে তো সেই লটারি।

ইরান: সেরা ষোলোতে উঠতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শুধু জিতলেই হবে না ইরানের। প্রার্থনা করতে হবে যেন আর্জেন্টিনার বিপক্ষে নাইজেরিয়া যেন হারে।