ব্রাজিলের বিপক্ষে খেলবেনই ভিদাল
নেদারল্যান্ডসের বিপক্ষে সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন আর্তুরো ভিদাল। তবে ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন চিলির এই মিডফিল্ডার।
গত মে মাসে হাঁটুতে অস্ত্রোপচার হয় ইউভেন্তুসের এই তারকার। স্পেন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশেও ছিলেন তিনি। তবে শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছিল তাকে।
সোমবার ভিদাল জানান, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তিনি।
“শনিবার আমি সেরা ষোলোর ম্যাচে খেলবো। কোনো কিছুর বিনিময়েই আমি তা ‘মিস’ করবো না।”
