২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিততে চায় গোল করতে না পারা ইরান

প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে কোনো বল পাঠাতে না পারা ইরান এবার গোল করতে মরিয়া। দ্বিতীয় রাউন্ডে উঠার আশা বাঁচিয়ে রাখতে যে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারাতেই হবে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 10:05 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে ইরানকে রক্ষণ আর মাঝমাঠকেন্দ্রিক ফুটবলই খেলতে দেখা গেছে। আর্জেন্টিনার বিপক্ষেও নিজেদের রক্ষণ সামলানোর দিকেই বেশি মনোযোগ ছিল তাদের। তবে পাল্টা আক্রমণে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। শেষপর্যন্ত অবশ্য লিওনেল মেসির একমাত্র গোলে হেরে যায় এশিয়ার দলটি।

প্রথম দুই ম্যাচের উন্নতির ধারাবাহিকতা তৃতীয় ম্যাচে আরেকধাপ বাড়াতে চায় ইরান।

বসনিয়া ম্যাচ নিয়ে ফিফা ডটকমকে ইরানের মিডফিল্ডার আশকান দেজাঘা বেলন, “আমি নিশ্চিত, আমরা গোলের জন্য খেলবো। আমাদের এখনও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।”

প্রথম দুই ম্যাচের ভালো খেলা থেকে আত্মবিশ্বাসী হওয়ার কথা জানান দেজাঘা। তিনি মনে করেন, আরেকটু উন্নতি করতে পারলে বসনিয়াকে হারানোর সম্ভব।

প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ইরান বসনিয়াকে হারালে তাদের পয়েন্ট হবে ৪। অন্য ম্যাচে আজেন্টিনার কাছে নাইজেরিয়া হারলে তাদেরও পয়েন্ট হবে চার। তখন দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সঙ্গী হবে গোল পার্থক্যে এগিয়ে থাকা দলটি।