২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্রামে মারাকানা

মারকানা স্টেডিয়ামের ওপর ভালোই ধকল যাচ্ছে। ফাইনালসহ ব্রাজিল বিশ্বকাপের ৭টি ম্যাচ হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে। এ কারণেই কর্তৃপক্ষ একটু বিশ্রাম দিতে চায় মারাকানার মাঠকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 09:44 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

মারাকানাকে এই বিশ্রামের ফাঁদে পড়ে গেল ফ্রান্স ও ইকুয়েডর দলের অনুশীলন। ফিফা এই দুটি দলকে মারাকানায় অনুশীলন না করার জন্য নোটিশ পাঠিয়েছে।

Image
স্তাদিও দো মারাকানা, রিও দে জেনেইরো

স্তাদিও দো মারাকানা, রিও দে জেনেইরো

Image
স্তাদিও দো মারাকানা, রিও দে জেনেইরো

স্তাদিও দো মারাকানা, রিও দে জেনেইরো

ফ্রান্স-ইকুয়েডর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বুধবার এই মারাকানাতেই খেলবে। নিয়ম অনুযায়ী ম্যাচের দুই দিন আগে মূল ভেন্যুতে অনুশীলন করার সুযোগ পায় দলগুলোকে।

এবার ফ্রান্স-ইকুয়েডরের জন্য এর ব্যতিক্রমই হলো।