২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমাট রক্ষণে হঠাৎ ফাটল

গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। নকআউটে ওঠার হিসেব। 'সি' গ্রুপে এমনই এক ম্যাচে কোত দি ভোয়া (আইভরি কোস্ট) গ্রিসের একটি দুর্বল জায়গার সুবিধা নিতে পারে। বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ৮ ম্যাচে ১৮ গোল খেয়েছে তারা। তবে বাছাইপর্বে তাদের রক্ষণ খুব জমাটই ছিল। ১০ ম্যাচে মাত্র ৪বারই তাদের জালে বল ঢুকেছে। বিশ্বকাপে এসে জমাট এই রক্ষণেই আবার ফাটল ধরেছে। প্রথম ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে খেয়েছে ৩ গোল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 06:28 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

'সি' গ্রুপে কোত দি ভোয়া-গ্রিস ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও কাস্তেলাও, ফরতালেজা

ধারণক্ষমতা: ৬০ হাজার ৩৪২

ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ২টা (বাংলাদেশ সময়)

রেফারি: কার্লোস ভেরা(ইকুয়েডর)

# বাছাইপর্বে ১০ ম্যাচে মাত্র ৪ বারই গ্রিসের জালে বল ঢুকেছে, কিন্তু ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে ৩ গোল খেয়েছে তারা।

# বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ৮ ম্যাচে মাত্র ২টি গোলই করেছে গ্রিস, খেয়েছে ১৮টি।

# এর আগে কখনোই মুখোমুখি হয়নি গ্রিস আর কোত দি ভোয়া।