গ্রুপ চ্যাম্পিয়নের হাতছানি
প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এই প্রথম পয়েন্ট তালিকার শীর্ষে কলম্বিয়া। জাপানের সঙ্গে জাপানের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠবে তারা।
'সি' গ্রুপে কলম্বিয়া-জাপান ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা পানতানাল, কুইয়াবা
ধারণক্ষমতা: ৪১ হাজার ১১২
ম্যাচ শুরু: মঙ্গলবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: পেদ্রো প্রোয়েনসা(পর্তুগাল)
# ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠবে কলম্বিয়া।
# প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এই প্রথম পয়েন্ট তালিকার শীর্ষে কলম্বিয়া।
# গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্র করা জাপানও নকআউটে যেতে পারে। এ ক্ষেত্রে কলম্বিয়ার বিপক্ষে তাদের জয়ের পাশাপাশি গ্রিসের কাছে কোত দি ভোয়াকে (আইভরি কোস্ট) হারতে হবে অথবা ম্যাচটি ড্র হতে হবে।
# এর আগে কলম্বিয়া-জাপান দুবারই মুখোমুখি হয়েছে। একটি ম্যাচ কলম্বিয়া জিতেছে, একটি হয়েছে ড্র।
