২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ম্যাচ নিষিদ্ধ সং

ক্যামেরুনের মিডফিল্ডার অ্যালেক্স সংকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ‘ফিফা’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 08:43 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচের পিঠে কনুই দিয়ে গুতো মারায় লাল কার্ড পান বার্সেলোনার এই মিডফিল্ডার। তারই শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা পেলেন সং। ‘এ’ গ্রুপের ওই ম্যাচটি ৪-০ গোলে হারে ক্যামেরুন।

টানা দুটি হারে ব্রাজিল বিশ্বকাপ থেকে আফ্রিকার দলটির বিদায় নিশ্চিত হয়ে গেছে।

সোমবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে খেলবে ক্যামেরুন।