স্বপ্নই প্রেরণা
১৯৯৮ সালের পর আর গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ক্রোয়েশিয়া। এবার তাদের চোখে নকআউটের স্বপ্ন। ১৯৮৬ বিশ্বকাপে সবশেষ কোয়ার্টার-ফাইনাল খেলেছে মেক্সিকো। দস সান্তোসরা স্বপ্ন দেখছেন অতীত সেই ইতিহাস ছোঁয়ার। গ্রুপ পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়া এই দুই দলের এই দুটি স্বপ্নই প্রেরণা।
'এ' গ্রুপের ক্রোয়েশিয়া-মেক্সিকো ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা পের্নামবুকো, রেসিফি
ধারণক্ষমতা: ৪২ হাজার ৬১০
ম্যাচ শুরু: সোমবার রাত ২টা (বাংলাদেশ সময়)
রেফারি: রাভশান ইরমাতভ (উজবেকিস্তান)
# স্বাধীন দেশ হিসেবে ১৯৯৮ সালেই প্রথম বিশ্বকাপ খেলতে এসে সবাইকে অবাক করে সেমি-ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। এর পর আর প্রথম পর্বের বৈতরণী পার হতে পারেনি তারা।
# নিজেদের খেলা সবশেষ পাঁচটি বিশ্বকাপেই শেষ ষোলোতে উঠেছে মেক্সিকো। কিন্তু ১৯৮৬ সালের পর আর শেষ আটে খেলতে পারেনি তারা।
# মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ক্রোয়েশিয়া। তিন বার দেখায় দুটি ম্যাচই জিতেছে তারা, বাকি ম্যাচটি জিতেছে মেক্সিকো। দুই দলের খেলা সবশেষ ম্যাচ এটি।
