'সরল' সমীকরণ: গ্রুপ বি
নেদারল্যান্ডস ও চিলির নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় ‘বি’ গ্রুপে এখন শুধু অপেক্ষা গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের।
শেষ ম্যাচে আবার ওই দুই দল মুখোমুখি হওয়ায় সমীকরণটাও তাই সহজ। ওই ম্যাচের বিজয়ীরাই হবে গ্রুপ সেরা।
আর ম্যাচটি যদি ড্র হয় তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চিলিকে (+৪) পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস (+৫)।
টানা দুই ম্যাচ হেরে আগেই বাদ পড়েছে অস্ট্রেলিয়া ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। দলদুটো মুখোমুখি হবে কেবল মর্যাদার লড়াইয়ে।
