২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ-চিলি লড়াইয়ে লটারির স্মৃতি!

গ্রুপ চ্যাম্পিয়ন হলেই শিরোপা প্রত্যাশী ব্রাজিলকে এড়ানো যাবে। এই লক্ষ্য নিয়েই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে নামবে নেদারল্যান্ডস আর চিলি। এই দুই দলের এর আগের মুখোমুখি লড়াইটি কিন্তু লটারিতে নিষ্পত্তি হয়েছিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 01:52 AM

Updated : 22 Aug 2022, 06:34 PM

১৯২৮ অলিম্পিকে দুই দলের  একমাত্র মুখোমুখি লড়াইটি ২-২ গোলে ড্র হওয়ার পর লটারিতে নেদারল্যান্ডসকে জয়ী ঘোষণা করা হয়। এবার আর লটারি লাগবে না। নেদারল্যান্ডস হারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে হবে চিলি। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে নেদারল্যান্ডসকে ড্র করলেই চলবে।    

'বি' গ্রুপে নেদারল্যান্ডস-চিলি ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা সাও পাওলো, সাও পাওলো

ধারণক্ষমতা: ৬১ হাজার ৬০৬

ম্যাচ শুরু: সোমবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: বাকারি গাস্সামা(গাম্বিয়া)

# দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ ২৯টি গোল (১৬ ম্যাচ) করেছে চিলি।

# গত বুধবার চিলির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে।

# নেদারল্যান্ডের স্ট্রাইকার রবিন ফন পের্সি ২ ম্যাচে ৩ গোল করেন। তবে দুটি হলুদ কার্ড দেখার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না।

# ডাচ উইঙ্গার আরিয়েন রবেনও ২ ম্যাচে ৩ গোল করেন।

# ফিফার তথ্য অনুযায়ী, এই দুই দল একবারই মুখোমুখি হয়েছে। ১৯২৮ অলিম্পিকের সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার লটারিতে নেদারল্যান্ডসকে জয়ী ঘোষণা করা হয়।