২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফন’বিহীন ডাচ দল!

নেদারল্যান্ডস ফুটবল দলে ‘ফন’ নামের কোনো না কোনো খেলোয়াড় থাকেই। এবার চিলির বিপক্ষে ম্যাচে প্রায় দুই দশক পর ডাচ দলে কোনো ‘ফন’ থাকবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 10:19 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ায় সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারবেন না স্ট্রাইকার রবিন ফন পের্সি। আর তাতেই ডাচদের ফুটবল ইতিহাসে ফের যোগ হচ্ছে ব্যাতিক্রমী এই ঘটনা।

একটি ডাচ পত্রিকায় বলা হয়েছে, ১৯৯৬ সালে চীনের বিপক্ষে এক প্রীতি ম্যাচে শেষবার ‘ফন’ নামের কোনো খেলোয়াড় ছাড়া ডাচ দলকে দেখা গিয়েছিল, যা ২২১ ম্যাচে আগের ঘটনা।

প্রথম দুই ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। চিলির এই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের পাশাপাশি ব্রাজিলকে এড়ানোর ম্যাচও।