স্মৃতি জাগানিয়া জয় নাইজেরিয়ার
বিশ্বকাপে ১৬ বছর পর পাওয়া জয়টি একটি সুখস্মৃতি মনে করিয়ে দিচ্ছে নাইজেরিয়ার কোচ স্টিভেন কেশিকে। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে জেতার পর তার মনে পড়ে গেছে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয়ের কথা।
শনিবার কুইয়াবার আরেনা পানতানালে বসনিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা খুবই উজ্জ্বল হয়েছে নাইজেরিয়ার।
ইরানের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে ব্রাজিল বিশ্বকাপ শুরু করা নাইজেরিয়া ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে। ২ ম্যাচ থেকে পুরো ৬ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে।
আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হবে নাইজেরিয়ার। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে কেশি প্রেরণা খুঁজছেন ১৮ মাস আগে জেতা আফ্রিকান নেশন্স কাপ থেকে।
"সবশেষ আফ্রিকান নেশন্স কাপে আমরা যেখানে ছিলাম, তা থেকে প্রেরণা নিতে পারি।"
গত আফ্রিকান নেশন্স কাপেও শুরুটা বাজে করেছিল নাইজেরিয়া। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতে 'সুপার ঈগল' নামে পরিচিত দলটি।
