২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের স্মৃতিতে ২০০২

ক্রিস্তিয়ানো রোনালদোর মতো একজন গতিময় আর দক্ষ ফুটবলার আছে পর্তুগালের। যুক্তরাষ্ট্রের চেয়ে বিশ্বকাপ ইতিহাসটাও সমৃদ্ধ তাদের। কিন্তু পর্তুগালের বিপক্ষে 'জি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে যুক্তরাষ্ট্রকে স্বস্তি দিতে পারে একটি সুখস্মৃতি। প্রতিযোগিতামূলক ম্যাচে একবারের সাক্ষাতে পর্তুগালকে ৩-২ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ওই জয়ে ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল তারা। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 07:22 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

'জি' গ্রুপের যুক্তরাষ্ট্র-পর্তুগাল ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা আমাজনিয়া, মানাউস

ধারণক্ষমতা: ৪০ হাজার ৫৪৯

ম্যাচ শুরু: রোববার রাত ৪টা (বাংলাদেশ সময়)

রেফারি: নেস্তর পিতানা (আর্জেন্টিনা)

# যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের কোচ হিসেবে বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে। ২০০৬ বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পর্তুগালকে হারিয়েছিল তার দল জার্মানি।

# প্রতিযোগিতামূলক ম্যাচে একবারের সাক্ষাতে পর্তুগালকে ৩-২ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছিল তারা। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল পর্তুগাল।

# জার্মানির বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৪-০ গোলের হারটি বিশ্বকাপে পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানে হার।

# পর্তুগাল তাদের সবশেষ ৫টি বিশ্বকাপের দুটিতেই সেমি-ফাইনালে খেলেছে।

# এর আগে পর্তুগাল-যুক্তরাষ্ট্র ৫ বার মুখোমুখি হয়েছে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। দুই দলই ৫টি করে গোল পেয়েছে।