আলজেরিয়ার বিপক্ষে জয় চাইই দক্ষিণ কোরিয়ার
এগিয়ে গিয়েও রাশিয়ার সঙ্গে জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। শেষ ম্যাচে খেলতে হবে গ্রুপের ফেভারিট বেলজিয়ামের বিপক্ষে। তার আগে আলেজরিয়ার মুখোমুখি হবে এশিয়ার দেশটি। বিশ্বকাপে টিকে থাকতে আলজেরিয়ার বিপক্ষে তাই জয় ছাড়া আর কিছু ভাবছে না তারা।
রোববার পোর্তো আলেগ্রেতে আলজেরিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। ব্রাজিল বিশ্বকাপের নক আউটে পর্বে যেতে এই ম্যাচে তিন পয়েন্ট চাইই ২০০২ সালে নিজেদের মাটিতে চতুর্থ হওয়া এশিয়ার দলটির।
আলজেরিয়ার বিপক্ষে ডিফেন্ডারদের কাছ থেকে আরো ভালো পারফর্ম্যান্সের প্রত্যাশা দক্ষিণ কোরিয়ার কোচ হং মায়োং-বোর।
