২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: আর্জেন্টিনা ১-০ ইরান

বেলো হরিজন্তেতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি আর্জেন্টিনা। (আপডেট দেখতে কিছুক্ষণ পর পর পাতাটি রিফ্রেশ দিন)

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 09:45 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

(আপডেট দেখতে কিছুক্ষণ পর পর পাতাটি রিফ্রেশ দিন)

আর্জেন্টিনা ১-০ ইরান

আর্জেন্টিনা চলে গেল দ্বিতীয় রাউন্ডে। ম্যাচের শেষ সময় পর্যন্ত আর্জেন্টিনাকে ঠেকিয়ে রেখেও শেষ রক্ষা করতে পারলো না ইরান।

এফ গ্রুপের পয়েন্ট তালিকা:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
আর্জেন্টিনা২২০০৩১+২৬
নাইজেরিয়া১০১০০০০১
ইরান২০১১০১−১১
বসনিয়া১০০১১২−১০

জাতীয় দলের জার্সিতে শেষ ৭ ম্যাচে এটা মেসির ৮ গোল।

ম্যাচের পরিসংখ্যান:

বলের দখল:

আর্জেন্টিনা ৭১%                                          ইরান ২৯%

৮

ফাউল

১৪
৯

লক্ষ্যে গোলের প্রচেষ্টা

৪
১৯

শট

৮
১

গোল

০
০

পেনাল্টি থেকে গোল

০

ম্যাচসেরা: লিওনেল মেসি

খেলেছেন ৯০ মিনিট৪৮টি পাস দিয়েছেন১টি গোল৬টি শট

শেষ বাঁশি বাজলো আর্জেন্টিনা ১-০ ইরান

 যোগ করা সময়ে অসাধারণ এক গোলে মেসি বাঁচালেন আর্জেন্টিনাকে।

৯০+ খেলোয়াড় বদল আর্জেন্টিনা:  দি মারিয়ার বদলে বিগিলিয়া।

অসাধারণ গোল: বল নিয়ে খানিকটা এগিয়ে বাঁ পায়ের জোরালো দূরপাল্লার শট ঠেকাতে পারলেন না গোলরক্ষক আলিরেজা হাগিগি।

গোল.... মেসি। দারুণ শটে ইরানের গোলরক্ষককে পরাস্ত করলেন মেসি।

৮৮: খেলোয়াড় বদল ইরান: হাজি সাফির জায়গায় রেজা হাগিগি।

আলিরেজার পাস থেকে ঘুচানেজাদের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে আর্জেন্টিনার ত্রাতা রোমেরো।

৮৬: গোলের সুযোগ: ঘুচানেজাদের দারুণ শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে বাঁচালেন রোমেরো।

৮৬ কর্নার: আর্জেন্টিনা।

৮৪: খেলোয়াড় বদল ইরান: আশকান দেজাঘানের জায়গায় নামলেন আলিরেজা জাহানবক্স

৮৩: ফ্রি কিক পেলো ইরান।

৮২: কর্নার: আর্জেন্টিনা।

৮১: সাবালেতার পা থেকে বল কেড়ে নিলেন গোলরক্ষক আলিরেজা হাগিগি।

৮০: কর্নার: আর্জেন্টিনা।  প্রতি আক্রমণে ইরান।

৭৭: খেলোয়াড় বদল আর্জেন্টিনা: হিগুয়াইনের জায়গায় রদ্রিগো পালাসিও।

৭৭: খেলোয়াড় বদল আর্জেন্টিনা: আগুয়েরোর জায়গায় এলেন লাভেস্সি।

৭৬: খেলোয়াড় বদল ইরান: মাসুদ শুজাইয়ে বদলে খসরু হায়দারি।

৭৫: গোলের সুযোগ:  কাছ থেকে দি মারিয়ার শট ঠেকিয়ে দিলেন ইরান গোলরক্ষক।

৭৪: মেসির ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট।

৭৩: হলুদ কার্ড: ইরানের মাসুদ শুজাই। দি মারিয়াকে ফাউল করার জন্য।

৭২: ফ্রিকিক আর্জেন্টিনা।

৭১: কর্নার: ইরান।

৬৯ কর্নার: আর্জেন্টিনা।

গোল প্রায় পেয়েই যাচ্ছিল ইরান। আশকান দেজাঘানের নিখুঁত হেড লাফিয়ে পড়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন রোমেরো।

৬৭: গোলের সুযোগ: ইরানের দেজাঘার হেড কর্নারের বিনিময়ে কোনোমতে বিপদমুক্ত করলেন রোমেরো। দারুণ সেভ।

৬৬: কর্নার: ইরান।

৫৪: কর্নার: ইরান। গোলমুখে জটলা। শট নিতে পারলেন না ইরানের ফুটবলাররা। বিপদমুক্ত করলেন গাগো।

৫৯: গোলের সুযোগ: বল নিয়ে মেসির ট্রেডমার্ক দৌড়। গড়ানো শটটি চলে গেলো বারের পাশ দিয়ে। ঝলক দেখা গেলো চারবারে বিশ্বসেরা ফুটবলারের।

৫৫: কর্নার: আর্জেন্টিনা।

৫৪: পেনাল্টির জন্য আবেদন ইরানের ফুটবলারদের। রেফারি অনঢ়।

৫৩:হলুদ কার্ড: ইরানের নেকুনাম।

৫২: গোলের সুযোগ: প্রতি আক্রমণ থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল ইরান। কিন্তু রেজা ঘুচানেজাদের হেড থেকে কোনো মতে দলকে রক্ষা করেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো।

দারুন সেভ

৫১: রোহোর ক্রসে মাথা লাগাতে পারলেন না আগুয়েরো

৫০: পাবলো সাবালেতার শট চলে গেল বার উচিয়ে।

৪৭: কর্নার: আর্জেন্টিনা

৪৫: দ্বিতীয়ার্ধের খেলা শুরু।

ইরান কি পারবে আর্জেন্টিনাকে ঠেকিয়ে রাখতে?

বিশ্বকাপে তাদের খাওয়া শেষ ১১টি গোল কিন্তু এসেছে দ্বিতীয়ার্ধে।

মেসি কি পারবেন দ্বিতীয়ার্ধে দলকে সাফল্য এনে দিতে? প্রথমার্ধে কিন্তু স্বরূপে ছিলেন না।

বিরতি পর্যন্ত পরিসংখ্যান:

বলের দখল:

আর্জেন্টিনা ৭৫%                                         ইরান ২৫%

৬

ফাউল

৭
৫

লক্ষ্যে গোলের প্রচেষ্টা

০
১১

শট

২
০

গোল

০
০

পেনাল্টি থেকে গোল

০

ইরানের খুবই খুশি থাকার কথা হাফটাইমের এই স্কোরে! মেসি কিন্তু জ্বলে উঠতে পারেননি।

বিরতির বাঁশি (আর্জেন্টিনা ০-০ ইরান)

৪৫+: ইরানের ফ্রি-কিক। কোনো বিপদ নয়।

২ মিনিট ইনজুরি সময় যোগ করা হলো

৪৫: কর্নার: আর্জেন্টিনা।

৪২: ইরানের জালাল হুসাইনির হেড চলে গেল বার উচিয়ে। প্রথম সুযোগ তৈরি করেছিল ইরান।

৪১: কর্নার: ইরান

৩৬: এবারও মেসি ফ্রি-কিক নিলেন। হেড করছিলেন গারায়। লক্ষ্যভ্রষ্ট।

৩৫: আবার বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পেল আর্জেন্টিনা

৩৪: আর্জেন্টিনার গোলে ইরানের বিরল আক্রমণ।

Image
মেসির ফ্রিকিক

মেসির ফ্রিকিক

Image
লক্ষ্যভ্রষ্ট ফ্রিকিকে হতাশা

লক্ষ্যভ্রষ্ট ফ্রিকিকে হতাশা

৩৩:
মেসির শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলো।

ফ্রি কিক ৩১: বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেল আর্জেন্টিনা।  কে নেবেন ফ্রি কিক? মেসি বল বসাচ্ছেন।

আধ ঘণ্টা পার হলো, গোল নেই।

২৩: কর্নার: আর্জেন্টিনা। রোহোর হেড পোস্টের একটু বাইরে দিয়ে চলে গেল।

আর্জেন্টিনা একের পর এক আক্রমণে যাচ্ছে। ইরানের সব খেলোয়াড় তাদের অর্ধে।

দারুণ সেভ. ২২: হিগুয়াইনের পাস থেকে আগুয়েরোর শট ফিরিয়ে দিলেন ইরান গোলরক্ষক

১৩: গাগো দারুন ভাবে বল পাঠিয়েছিলেন ডি বক্সে কিন্তু হিগুয়াইনের শট ঠেকিয়ে দিলেন ইরানের গোলরক্ষক হাগিগি।

১১: ইরানের গোলমুখে আক্রমণ আর্জেন্টিনার। গোলের মেসির প্রথম শট ফিরিয়ে দিল ইরানের এক খেলোয়াড়।

প্রথম ১০ মিনিটে উল্লেখযোগ্য কোনো আক্রমণ নেই কোনো দলেরই।

রক্ষণাত্মক খেলছে ইরান। বল দখলে অনেক এগিয়ে আর্জেন্টিনা।

০৬: ইরানের গোলমুখে জটলা। বিপদ হলো না কোনো।

০৩: ফ্রিকিক পেলো ইরান।

০০: ম্যাচ শুরুর বাশি।

ঘুচানেজাদের আশা:

নাইজেরিয়ার বিপক্ষে ড্র করেও সন্তোষ প্রকাশ করেছিলেন ইরানের কোচ কার্লোস কেইরোস। গোলশূন্য ওই ম্যাচ থেকেই আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন ইরানের ফরোয়ার্ড রেজা ঘুচানেজাদ। প্রথম ম্যাচে সাফল্য না পেলেও আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে চান তিনি।

ফর্মেশন:

বসনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে কিন্তু খুব স্বচ্ছন্দ্য ছিল না আর্জেন্টিনা। বিশেষত প্রথমার্ধে ভুগতে হয়েছে ভালোই। ৫-৩-২ ফর্মেশনে আক্রমণাত্মক ফুটবলারদের প্রস্ফূটিত হওয়ার সুযোগ ছিল সামান্য। বিরতির পর আলেহান্দ্রো সাবেইয়া বাছাইপর্বের পরীক্ষিত ৪-৩-৩ ফর্মেশনে ফিরতেই স্বরূপে ফেরে ‘আলবিসেলেস্তেরা’। স্বমহিমায় উদ্ভাসিত হন মেসিও।

মেসির গোলখরা কেটেছে, এবার?

আগের দুই বিশ্বকাপ মিলিয়ে মাত্র এক গোল করেছিলেন লিওনেল মেসি। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ফুটবলের এই মহাতারকার খরা কাটানোর গোলে ব্রাজিল-অভিযান শুরু করে আর্জেন্টিনা।

গনসালো হিগুয়াইনের সঙ্গে দ্রুতগতির ওয়ান-টু খেলে খোলেন গোলমুখ। এরপর ট্রেডমার্ক শটে করেন গোল। বিশ্বকাপে আট বছরে এটা তার প্রথম লক্ষ্যভেদ।  ‘বিশ্বকাপ অভিশাপ’ পিছু ফেলার প্রতিশ্রুতি দেওয়া সেই গোলের পর মেসি নিশ্চয়ই তেতে থাকবেন আরো। ইরানের জন্য কী অপেক্ষা করে আছে?

প্রতিপক্ষ এশিয়া:

বিশ্বকাপে এশিয়ার প্রতিপক্ষদের বিপক্ষে খেলা ৩টি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে ৩-১ ও ২০১০ সালে ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে তারা। ১৯৯৮ সালে জাপানের বিপক্ষে ১-০ গোলে জেতে লাতিন আমেরিকার দেশটি।

২১ জুন: আর্জেন্টিনা সাবধান!

ঠিক ১৬ বছর আগে ১৯৯৮ সালের ২১ জুন বিশ্বকাপে প্রথম জয় পায় ইরান। যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

আর্জেন্টিনার প্রধান তিন ফরোয়ার্ড মিলিতভাবে ১৭৬ ম্যাচে ৮০ গোল করেছেন। মেসি ৮৭ ম্যাচে ৩৯, হিগুয়াইন ৩৭ ম্যাচে ২০ ও আগুয়েরো ৫২ ম্যাচে ২১ গোল করেছেন।

জানেন কি?

# আর্জেন্টিনা-ইরানের একমাত্র সাক্ষাৎটি রিয়াল মাদ্রিদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার দলের প্রীতি টুর্নামেন্টে। ১৯৭৭ সালে মাদ্রিদের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

আর্জেন্টিনা দলে আছে 'ফ্যান্টাস্টিক ফোর'!

আর্জেন্টিনা দল:
সের্হিও রোমেরো, পাবলো সাবালেতা, ফেদেরিকো ফের্নান্দেস, এসেকিয়েল গারায়, মার্কোস রোহো, হাভিয়ার মাসচেরানো, আনহেল দি মারিয়া, ফের্নান্দো গাগো, লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন, সের্হিও আগুয়েরো। ইরান দল: আলিরেজা হাগিগি, হাজি শফি, পেজমান মন্তারেসি, জালাল হোসেইনি, আমির হোসেন সাদেঘি, জাভেদ নেকুনাম, আন্দ্রানিক তৈমুরিয়ান, এহসান হাজসাফি, আশকান দেজাঘা, রেজা ঘুচানেজাদ, মেহেরদাদ পোলাদি, ম্যাচটি হচ্ছে বেলো হরিজন্তের স্তাদিও মিনেইরাওয়ে, যার ধারণক্ষমতা ৫৮ হাজার ২৫৯।

রেফারি: মিলোরাদ মাজিচ (সার্বিয়া)

জানেন কি?

ইরান বিশ্বকাপে শেষ দুটি ম্যাচ ড্র করেছে। এশিয়ার কোনো দেশ ফুটবলের সবচেয়ে আকর্ষণী এই টুর্নামেন্টে কখনো টানা তিন ম্যাচ ড্র করতে পারেনি।

ম্যাচ শুরুর আগে দেখে নিন এফ গ্রুপের পয়েন্ট তালিকা:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
আর্জেন্টিনা১১০০২১+১৩
ইরান১০১০০০০১
নাইজেরিয়া১০১০০০০১
বসনিয়া১০০১১২−১০