প্রথমের সন্ধানে
অভিষেক বিশ্বকাপটাকে নিজেদের রঙে রাঙানোর অপেক্ষায় আছে বসনিয়া-হার্জেগোভিনা। মারাকানায় টুর্নামেন্ট ফেভারিট আর্জেন্টিনার কাছে হেরে অভিষেক বিশ্বকাপ শুরু করেছে তারা। তবে ভেদাদ ইবিসেভিচ দলকে বিশ্বকাপে প্রথম গোল এনে দেন। এখন প্রথম জয়ের সন্ধান করছে তারা। শনিবার নাইজেরিয়ার বিপক্ষেই হয়ত কাঙ্খিত সেই জয় পেয়ে যাবে জেকো-ইবিসেভিচরা।
'এফ' গ্রুপের বসনিয়া-নাইজেরিয়া ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা পানতানাল, কুইয়াবা
ধারণক্ষমতা: ৪২ হাজার ৯৬৮
ম্যাচ শুরু: শনিবার রাত ৪টা (বাংলাদেশ সময়)
রেফারি: পিটার ও'লিরি (নিউ জিল্যান্ড)
# ১৯৯৮ সালে স্পেন ও বুলগেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পর বিশ্বকাপে আর কোনো জয় পায়নি নাইজেরিয়া।
# ২০০২ ও ২০১০ সালে গ্রুপ পর্ব পার হতে না পারা নাইজেরিয়া এবার ব্রাজিলে এসেছে শেষ ষোলোতে ওঠার স্বপ্ন নিয়ে।
# মারাকানায় টুর্নামেন্ট ফেভারিট আর্জেন্টিনার কাছে হেরে অভিষেক বিশ্বকাপ শুরু করেছে বসনিয়া-হার্জেগোভিনা। তবে ভেদাদ ইবিসেভিচ দলকে বিশ্বকাপে প্রথম গোল এনে দেন, এখন প্রথম জয়ের সন্ধান করছে তারা।
# এর আগে কখনো সাক্ষাৎ হয়নি বসনিয়া-নাইজেরিয়ার।
