২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ২১ জুন

প্রতিপক্ষের নাম আর্জেন্টিনা। আক্রমণভাগে আছেন লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন, সের্হিও আগুয়েরো আর আনহেল ডি মারিয়ারা। ইরান দলে ভয়ের কাঁপন ধরার জন্য এটাই যথেষ্ট। তবে আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচের আগে একটি প্রেরণাও আছে ইরানের। ম্যাচটি যে হবে ২১ জুন। ১৯৯৮ সালের এই দিনেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পায় ইরান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 03:09 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

'এফ' গ্রুপের আর্জেন্টিনা-ইরান ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: স্তাদিও মিনেইরাও, বেলো হরিজন্তে

ধারণক্ষমতা: ৫৮ হাজার ২৫৯

ম্যাচ শুরু: শনিবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: মিলোরাদ মাজিচ (সার্বিয়া)

# আর্জেন্টিনা-ইরানের একমাত্র সাক্ষাৎটি রিয়াল মাদ্রিদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার দলের প্রীতি টুর্নামেন্টে। ১৯৭৭ সালে মাদ্রিদের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল

# ঠিক ১৬ বছর আগে ১৯৯৮ সালের ২১ জুন বিশ্বকাপে প্রথম জয় পায় ইরান। যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল তারা

# বিশ্বকাপে এশিয়ার প্রতিপক্ষদের বিপক্ষে খেলা ৩টি ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে ৩-১ ও ২০১০ সালে ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে তারা। ১৯৯৮ সালে জাপানের বিপক্ষে ১-০ গোলে জেতে লাতিন আমেরিকার দেশটি।