২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানির কাছে বালোতেল্লির চুমু আবদার

কদিন আগে মারিও বালোতেল্লির শেষমুহুর্তের গোলে কপাল পুড়েছিল ইংল্যান্ডের। মৃতুকূপের নাটকীয়তায় ইতালির ওই স্ট্রাইকারের সাফল্যের জন্যই হয়ত এবার প্রার্থনায় বসবে ইংলিশরা। তাই বুঝি শুক্রবার কোস্টারিকার বিপক্ষে মাঠে নামার আগে বালোতেল্লির এই দাবি, মধ্য আমেরিকার দলটিকে হারাতে পারলে গালে ব্রিটেনের রানির একটা চুমু চান তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 07:58 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

টুইটারে বালোতেল্লি লিখেছেন, “আমরা যদি কোস্টা রিকাকে হারাতে পারি তাহলে আমি ব্রিটেনের রানির একটা চুমু চাই, অবশ্যই সেটা আমার গালে।”

ইতালি ও উরুগুয়ের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ডের নকআউট পর্বে খেলতে হলে শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, ওই আশাটা বাঁচিয়ে রাখতে হলেও আছে অনেক হিসেব। শুরুতেই শুক্রবার ইতালির বিপক্ষে অবশ্যই হারতে হবে কোস্টা রিকার। ম্যাচটি ড্র হলে বা ইতালি হেরে গেলে এক ম্যাচ বাকি থাকতেই বিদায়ে নেবে ইংল্যান্ড। বালোতেল্লির গোলের প্রার্থনায় এজন্যই বসতে হবে ইংল্যান্ডের সমর্থকদের

গত সপ্তাহে বালোতেল্লির দ্বিতীয়ার্ধে করা গোলেই ২-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার লুইস সুয়ারেসের জোড়া গোলে উরুগুয়ের কাছেও একই ব্যবধানে হেরেছে তারা।