২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার নকআউট পর্ব নিশ্চিত

প্রথম দুটি ম্যাচ জিতে কলম্বিয়ার দ্বিতীয় রাউন্ডে ওঠা প্রায় নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু কিছু হিসেব নিকেশের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার জাপান ও গ্রিসের ম্যাচটি ড্র হওয়ায় ওই আনুষ্ঠানিকতাটুকুও শেষ হয়ে গেছে। এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বের টিকেট পেয়েছে লাতিন আমেরিকার দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 06:34 AM

Updated : 25 Apr 2022, 04:20 PM

বৃহস্পতিবার জাপান ও গ্রিসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

দিনের শুরুতে ওই গ্রুপের অন্য ম্যাচে কোত দি ভোয়াকে (আইভরি কোস্ট) ২-০ গোলে হারায় কলম্বিয়া। ওই ম্যাচটি জিতেই নকআউট পর্বে এক পা রাখে রাদামেল ফালকাওয়ের দেশটি। গ্রিসকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কলম্বিয়া।

বিশ্বকাপে এই প্রথম টানা দুটি ম্যাচ জিতলো কলম্বিয়া। প্রথম ম্যাচে গ্রিসকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল তারা।

প্রতিটি দলের দুটি করে ম্যাচ শেষে ‘সি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেরা ষোলোতে ওঠা কলম্বিয়ার পয়েন্ট ৬। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কোত দি ভোয়া (আইভরি কোস্ট)। জাপান ও গ্রিসের পয়েন্ট সমান ১ হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে জাপান।

গ্রুপ সি:

দেশম্যাচজয়ড্রহারপক্ষে গোলবিপক্ষে গোলগোল পার্থক্যপয়েন্ট
কলম্বিয়া২২০০৫১+৪৬
আইভরি কোস্ট২১০১৩৩+০৩
জাপান২০১১১২-১১
গ্রিস২০১১০৩-৩১