বদলি কোচের লড়াই
হন্ডুরাস আর ইকুয়েডরের শুক্রবারের ম্যাচটিতে লড়াইয়ের মধ্যে আরেকটি লড়াই আছে। আর সেটা দুই কলম্বিয়ানের, লুইস ফের্নান্দো সুয়ারেস আর রেইনালদো রুয়েদার। হন্ডুরাস আর ইকুয়েডর, দুই দলের কোচই কলম্বিয়ার। মজার ব্যাপার, এই দুজনই আগে প্রতিপক্ষের কোচ ছিলেন।
'ই' গ্রুপের হন্ডুরাস-ইকুয়েডর ম্যাচের আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা বাইশাদা, কুরিচিবা
ধারণক্ষমতা: ৩৯ হাজার ৬৩১
ম্যাচ শুরু: শুক্রবার রাত ৪টা (বাংলাদেশ সময়)
রেফারি: বেঞ্জামিন উইলিয়ামস (অস্ট্রেলিয়া)
# হন্ডুরাসের বর্তমান কোচ লুইস ফের্নান্দো সুয়ারেস ২০০৬ বিশ্বকাপে ইকুয়েডরকে শেষ ষোলোতে নিয়ে গিয়েছিলেন।
# ইকুয়েডরের বর্তমান কোচ রেইনালদো রুয়েদা হন্ডুরাসকে ২০১০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাইয়ে দিলেও গ্রুপ পর্বের বৈতরণী পার করতে পারেননি।
# এর আগে দুটি বিশ্বকাপ খেলা হন্ডুরাস বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধান করছে। ১৯৮২ সালের ২১ জুন নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতার পর বিশ্বকাপে আর গোল পায়নি হন্ডুরাস।
# নিজেদের তৃতীয় বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইকুয়েডর এর আগে ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে খেলেছে।
# দুই দলের ১৩ বারের লড়াইয়ের মধ্যে ৮টি ম্যাচই ড্র হয়েছে। সবগুলোই ছিল প্রীতি ম্যাচ।
