২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতকের অপেক্ষা ফ্রান্সের

বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জোড় দিয়ে এবার বলতে পারছে না ফ্রান্স। যত দূর যাওয়া যায়, তত দূরই তারা যেতে চায়। আপাতত একটা মাইলফলকের অপেক্ষা নিয়েই সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। এ ম্যাচে গোল পেলেই বিশ্বকাপে গোলের শতক পেয়ে যাবে দিদিয়ে দেশমের দল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 04:18 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

'ই' গ্রুপের ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা ফন্তে নোভা, সালভাদর

ধারণক্ষমতা: ৫২ হাজার ৪৮

ম্যাচ শুরু: শুক্রবার রাত ১টা (বাংলাদেশ সময়)

রেফারি: বিয়র্ন কাইপের্স (নেদারল্যান্ডস)

# ১৯৯২ সালে একটি প্রীতি ম্যাচে ২-১ গোলে জয়ের পর ফ্রান্সকে আর হারাতে পারেনি সুইজারল্যান্ড।

# ফ্রান্স-সুইজারল্যান্ডের সবশেষ ৩টি মুখোমুখি লড়াই ছিল অমীমাংসিত

# সুইজারল্যান্ড-ফ্রান্সের এই ম্যাচটি হবে বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর ২৫০তম মুখোমুখি লড়াই।

# এ পর্যন্ত মুখোমুখি হওয়া ৩৭ ম্যাচের ১৫টিতে জয় পেয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ডের জয় ১২টিতে; বাকি ৯টি ম্যাচ হয়েছে ড্র।